আজ রোববার সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের মুদ্রাবাজারে লেনদেন চলছে। মধ্যপ্রাচ্য সংকটসহ বিভিন্ন কারণে কয়েক মাস ধরেই বিদেশি মুদ্রার দাম ওঠানামা করছে।আজ বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত তথ্য অনুসারে, ডলারের দাম বেড়েছে। বাজারে ডলারের গড় দাম ১২৩ টাকা ৭৩ পয়সা।বাংলাদেশ ব্যাংকের নির্ধারিত বিনিময় হার অনুযায়ী, মার্কিন ডলার, ইউরো, ব্রিটিশ পাউন্ড, চীনা ইউয়ান, অস্ট্রেলীয় ডলার ও সিঙ্গাপুরি ডলারের দাম কমেছে।
তবে ভারতীয় রুপি ও জাপানি ইয়েনের বিনিময় হার অপরিবর্তিত রয়েছে।কেন্দ্রীয় ব্যাংকের প্রকাশিত বৈদেশিক মুদ্রার দামের চেয়ে কিছুটা বেশি দামে খোলাবাজারে বিক্রি হয়। বৈদেশিক মুদ্রার বিনিময় হারের ওঠানামার সঙ্গে দেশের ব্যবসা–বাণিজ্যের খরচও ওঠানামা করে।দুর্গাপূজার ছুটি ও সাপ্তাহিক ছুটি শেষে আজ রোববার মুদ্রাবাজার খুলেছে।
সূত্র: প্রথম আলো

সাইবার হামলার শঙ্কায় জনতা ব্যাংক ও বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের ওয়েবসাইট বন্ধ
‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী থাকবে’ বলা এসি ল্যান্ডের অবস্থা এখন ভালো, জানিয়েছে পরি...
অটোরিকশা চুরির অভিযোগে আধা কিলোমিটার ধাওয়া করে পিটুনি, দুজনের মৃত্যু
সম্প্রীতির বার্তায় নোয়াখালীতে পূজার উপহার
তরুণকে গুলির পর এলাকাবাসীর ধাওয়া, মোটরসাইকেল রেখে পালাল দুর্বৃত্তরা

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন