প্রথম আলোর ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘অটল ২৮’ প্রতিপাদ্যে সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করে বরিশাল বিশ্ববিদ্যালয় বন্ধুসভা। গান, নৃত্য ও কবিতার মনোমুগ্ধকর পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানে তুলে ধরা হয় বরিশালের সংস্কৃতি, ঐতিহ্য ও শিকড়ের সৌন্দর্য। তারুণ্যের উচ্ছ্বাস, সৃজনশীলতা ও সাংস্কৃতিক চেতনায় মুখর হয়ে ওঠে পুরো আয়োজন। ৬ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে এটি অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানের সূচনা হয় জাতীয় সংগীত পরিবেশনার মধ্য দিয়ে।
স্বাগত বক্তব্য দেন বন্ধুসভার পাঠাগার ও পাঠচক্র সম্পাদক হাসান করিম। তাঁর বক্তব্যের মধ্য দিয়ে অতিথিদের অভ্যর্থনা জানানো হয় এবং সাংস্কৃতিক সন্ধ্যার আনুষ্ঠানিকতা এগিয়ে যায়।বরিশাল বিশ্ববিদ্যালয় বন্ধুসভার সাংস্কৃতিক অনুষ্ঠানবন্ধুসভার উপদেষ্টা ও বরিশাল বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মো. খোরশেদ আলম বলেন, ‘প্রথম আলো শুধু একটি গণমাধ্যমই নয়, এটি নানান সামাজিক আন্দোলনে ভূমিকা রাখা একটি প্ল্যাটফর্ম।
প্রথম আলো যা কিছু ভালো, তার সঙ্গে; সত্য, তথ্য ও আগামী দিনেও অটুট থাকবে, প্রতিষ্ঠাবার্ষিকীতে এই প্রত্যাশা।’ তিনি প্রথম আলোর সামাজিক দায়বদ্ধতা ও ইতিবাচক কর্মকাণ্ডের ধারাবাহিকতা বজায় থাকার প্রত্যাশা ব্যক্ত করেন।বন্ধুসভার উপদেষ্টা ও বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক প্রজ্ঞা পারমিতা বোস তরুণদের সত্য, সুন্দর ও শুভর পথে অবিচল থাকার আহ্বান জানিয়ে বলেন, ‘তোমরা ত...
সূত্র: প্রথম আলো

রংপুরে মাদকবিরোধী কমিটির তিন সদস্যকে মারধরের প্রতিবাদে আড়াই ঘণ্টা সড়ক অবরোধ
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে আবেদন শুরু, আসন বৃদ্ধি পেয়ে ১৮৪৮
বাড়ির ফটকে সাদা কাপড় পরানো পুতুল, বুকে তারকাঁটা, চারপাশে লাল রং
সকাল থেকে আসর: কেমন কাটত নবীজির কর্মমুখর দিনগুলো
ঢাকা–গোপালগঞ্জসহ ৭ জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন, নজরদারি জোরদার

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন