মূল সূত্র: বিস্তারিত পড়ুন
প্রভাবশালীদের ছাড়, ছোট ছাপাখানায় শোকজের খড়্গ
মূল সূত্র: বিস্তারিত পড়ুন
দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ খেলার ফল আর বড় ঘটনার তাৎক্ষণিক খবর, এক জায়গায়, পুরো দিনজুড়ে।ওয়েলিংটনে ভারতের দাপট, নিউজিল্যান্ড পিছিয়ে ২৩৩ রানেবেসিন রিজার্ভে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের চতুর্থ দিনটা পুরোপুরি ভারতের। ঋষভ পন্থ টেস্টে নবম সেঞ্চুরি তুলে নিয়েছেন। ধ্রুব জুরেল ৭৮ ও আনশুল কম্বোজ ৩৮ রানের কার্যকর ইনিংস খেলেছেন।
৯ উইকেটে ৭২০ রানে ইনিংস ঘোষণা করেছে ভারত, নিউজিল্যান্ডের মাটিতে যা কোনো দলের সর্বোচ্চ টেস্ট ইনিংস। লিড দাঁড়ায় ৩৫২ রানের।জবাব দিতে নেমে টম লাথাম দিনটা ভুলতে চাইবেন, দুই ইনিংসেই শূন্য রানে ফিরেছেন। হেনরি নিকোলসকে দুর্দান্ত ক্যাচে ফেরান জুরেল। এরপর ওয়েলিংটনের দুই ছেলে ডেভন কনওয়ে ও রাচিন রবীন্দ্র ১৩৭ বলে অবিচ্ছিন্ন ৫৯ রানের জুটি গড়ে দিন শেষ করেছেন।চতুর্থ দিন শেষে নিউজিল্যান্ডের সংগ্রহ ২ উইকেটে ১১৯।
ভারতের চেয়ে এখনো ২৩৩ রানে পিছিয়ে স্বাগতিকেরা।স্কোরকার্ড :নিউজিল্যান্ড: ১ম ইনিংস ৩৬৮ ও ২য় ইনিংস ১১৯/২ (৪৫ ওভার) ভারত: ৭২০/৯ ডি. ( চতুর্থ দিন শেষে নিউজিল্যান্ড ২৩৩ রানে পিছিয়ে।)
সূত্র: প্রথম আলো
বিশ্ববাজারে সোনার দাম বেশ কিছুদিন ধরে টানা কমছে। ২০ নভেম্বর এ দাম কমে হয়েছে ৩ হাজার ৫১৯ ডলার, যা ২০২৫ সালের সেপ্টেম্বরের পর সর্বনিম্ন। অথচ চলতি বছরের জানুয়ারিতে বিশ্ববাজারে সোনার দাম ছিল ইতিহাসে সর্বোচ্চ: প্রতি আউন্স ৫ হাজার ৫৯৫ ডলার। জানুয়ারিতে সোনার সর্বোচ্চ দামের তুলনায় মাত্র ১০ মাসের মাথায় এ দরপতন এক-তৃতীয়াংশের বেশি।
বার্তা সংস্থা রয়টার্সের বিশ্লেষণ অনুযায়ী, ২০১৫ সালের পর এবারই সোনার জন্য সবচেয়ে খারাপ বছর হতে যাচ্ছে।দেশের বাজারেও সোনার দাম কমছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) চলতি মাসে নয় দফায় ২২ ক্যারেট সোনার দাম ভরিতে ৩৪ হাজার ৬৯০ টাকা কমিয়েছে। এর মধ্যে ২০ নভেম্বর এক দিনেই কমেছে ১০ হাজার ৯৫৪ টাকা। এখন এক ভরির দাম ১ লাখ ৯৪ হাজার ৯৬৪ টাকা। গত জানুয়ারিতে এক ভরির খরচ ছিল প্রায় ৩ লাখ ৩০০ টাকা।
এ হিসাবে ভরিতে দাম কমেছে ১ লাখ ৫ হাজার ৩৩৭ টাকা।
সূত্র: প্রথম আলো
আয়ারল্যান্ডের অমর একুশে বইমেলা, সাংগঠনিক সংস্কৃতি ও প্রবাসী বাংলাদেশিদের আত্মসমালোচনার কিছু নির্মোহ প্রশ্নপ্রবাসের মাটিতে নিজের ভাষা, সংস্কৃতি ও শিকড়কে বাঁচিয়ে রাখা সহজ কোনো কাজ নয়। প্রতিদিনের জীবনসংগ্রাম, কাজের ব্যস্ততা, পরিবার এবং নানা বাস্তবতার মধ্যেও কিছু মানুষ ভালোবেসে বাংলা ভাষা ও সংস্কৃতির জন্য সময় দেন, শ্রম দেন, স্বপ্ন দেখেন। তাঁদের এই প্রচেষ্টা নিঃসন্দেহে প্রশংসার দাবিদার।
কারণ, প্রবাসে একটি সাংস্কৃতিক আয়োজন শুধু একটি দিনের অনুষ্ঠান নয়; এর সঙ্গে জড়িয়ে থাকে নিজের পরিচয় ধরে রাখার চেষ্টা, পরবর্তী প্রজন্মের কাছে শিকড়ের গল্প পৌঁছে দেওয়ার আকাঙ্ক্ষা।আয়ারল্যান্ডের অমর একুশে বইমেলাও তেমনই একটি স্বপ্নের নাম। ২০২০ সালের ফেব্রুয়ারিতে প্রবাসী সমাজসেবক সৈয়দ মোস্তফিজুর রহমানের ব্যক্তিগত উদ্যোগ ও স্বপ্ন থেকে যে আয়োজনের সূচনা হয়েছিল, সময়ের পথ পেরিয়ে ২০২৬ সালে এসে সেটি পঞ্চম আসরে পা রাখতে যাচ্ছে।
একটি মানুষের ব্যক্তিগত ভালোবাসা ও উদ্যোগ কীভাবে ধীরে ধীরে একটি কমিউনিটির সাংস্কৃতিক পরিচয়ের অংশ হয়ে উঠতে পারে, এই বইমেলা তার একটি সুন্দর উদাহরণ।দূর পরবাসে জীবনের গল্প, নানা আয়োজনের খবর, ভিডিও, ছবি ও লেখা পাঠাতে পারবেন পাঠকেরা।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।
মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন