মূল সূত্র: বিস্তারিত পড়ুন
মালয়েশিয়ায় ৩৮ বাংলাদেশিসহ আটক ৫২ অভিবাসী
মূল সূত্র: বিস্তারিত পড়ুন
বাংলায় ত্রয়োদশ শতকের শুরুতে তুর্কিদের বিজয়ের পর শিক্ষাক্ষেত্রে এক নতুন ধারার বিকাশ ঘটে, যা সমাজজীবনে সুদূরপ্রসারী প্রভাব ফেলে। এর আগে বৌদ্ধবিহার ও ব্রাহ্মণ্য ধর্মীয় প্রতিষ্ঠানগুলোই ছিল জ্ঞানচর্চার প্রধান কেন্দ্র। শিক্ষার মাধ্যম ছিল মূলত সংস্কৃত ভাষা এবং তা উচ্চবিত্ত ও বিশেষাধিকারপ্রাপ্ত শ্রেণির মধ্যেই সীমাবদ্ধ ছিল। মুসলিম শাসন প্রতিষ্ঠার পর বাংলার শিক্ষাব্যবস্থায় গুরুত্বপূর্ণ পরিবর্তন সূচিত হয়।
শাসকেরা শিক্ষার প্রসারকে ধর্মীয় কর্তব্য ও সামাজিক দায়িত্ব উভয় হিসেবেই বিবেচনা করতেন। ফলে মক্তব, মাদ্রাসা এবং অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠান প্রতিষ্ঠা ও পরিচালনায় তাঁরা সক্রিয় পৃষ্ঠপোষকতা প্রদান করেন। সুফি সাধক, ওলামা, অভিজাত শ্রেণি ও স্থানীয় নেতৃত্বের সম্মিলিত উদ্যোগে শিক্ষা ও জ্ঞানচর্চার একটি শক্তিশালী ভিত্তি গড়ে ওঠে। এ সময়ের শিক্ষাব্যবস্থার প্রধান স্তম্ভ ছিল মসজিদ, মক্তব ও মাদ্রাসা।
মসজিদে ইসলামি জ্ঞানের বিভিন্ন বিষয়ে প্রাথমিক থেকে উচ্চতর স্তর পর্যন্ত অনানুষ্ঠানিক শিক্ষা প্রদান করা হতো এবং ইমামেরা শিক্ষকের দায়িত্বও পালন করতেন।
সূত্র: প্রথম আলো
চট্টগ্রামের ফটিকছড়িতে নুরুল আবসার (৪০) নামের এক আসবাবের দোকানিকে গুলি করেছে একদল অস্ত্রধারী। দুটি মোটরসাইকেলে করে আসা পাঁচজন গুলি করে পালিয়ে যায়। আজ রোববার সন্ধ্যা সাতটার দিকে উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের দিঘিরপাড়া গ্রামের একটি আসবাবের দোকানে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ নুরুল আবসার ওই গ্রামের বাজারে একটি আসবাবের দোকান পরিচালনা করেন।
পাশাপাশি এলাকার সন্ত্রাসী কর্মকাণ্ড সম্পর্কে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করতেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। গুলিতে তাঁর ঊরু, হাত ও বুকের বিভিন্ন অংশে আঘাত লেগেছে। ঘটনার পর স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান।পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, আজ সন্ধ্যা সাতটার দিকে নিজের দোকানে বসে ছিলেন আবসার। এ সময় দুটি মোটরসাইকেলে করে পাঁচজন অস্ত্রধারী সেখানে আসে।
তারা আবসারকে লক্ষ্য করে গুলি ছুড়ে দ্রুত পালিয়ে যায়।স্থানীয় সূত্রের দাবি, এলাকার সন্ত্রাসী কর্মকাণ্ড সম্পর্কে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করতেন আবসার।
সূত্র: প্রথম আলো
প্রধানমন্ত্রী তারেক রহমানের আমন্ত্রণে তাঁর সঙ্গে সংলাপে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) অংশ নিতে যাচ্ছে।
দলটির আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এ তথ্য জানিয়ে বলেন, সংলাপে তাঁরা জাতীয় ঐক্যের প্রথম পদক্ষেপ হিসেবে ‘একদলীয় সংবিধান সংশোধন কমিটি’ অবিলম্বে ভেঙে দিয়ে সংবিধান সংস্কার পরিষদের শপথ নিতে সরকারের প্রতি আহ্বান জানাবেন।আজ রোববার সন্ধ্যায় ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নাহিদ এসব কথা বলেন। যুক্তরাজ্যে সাত দিনের সফর শেষে দেশে আজ রোববার বিকেলে দেশে ফেরেন তিনি।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে নাশকতার মধ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান যে জাতীয় ঐক্যের আহ্বান জনিয়েছেন, সেই লক্ষ্যে সংলাপে এনসিপির অংশগ্রহণ নিয়ে বিমানবন্দরে দলীয় অবস্থান তুলে ধরেন নাহিদ।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।
মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন