advertisement

তুরস্কে বসন্তের ঈদলিপি

তুরস্কে বসন্তের ঈদলিপি
ঈদে তুরস্কে নানা আয়োজন থাকে
ফটো কার্ড প্রিন্ট

আজকাল রাত হলে জানালার খিড়কি খুলে ভোর অবধি ঘুমিয়ে থাকি জানালার পাশে, রাতভর নাকের পাশে বসন্তের ওলাওঠা বাতাস এসে নাসিকা টানে।ভোর হলে বসন্তের বাতাসে ফুলগুলো উপচে পড়ে আমায় ভর্ৎসনা করে একই স্বরে বলে ওঠে ‘ঈদ মোবারক’।কাল থেকে তুরস্কে ঈদ। এ উপলক্ষে টানা তিন দিন সব ট্রাম, বাস, মেট্রোরেলে বিনা মূল্যে যাতায়াতের সুব্যবস্থা করেছে তুরস্ক সরকার।ঈদ নিয়ে আমার উচ্ছ্বাস প্রাচীনতম।

দুই মাস আগে থেকে ‘ঈদের পরিকল্পনালিপি’ টানিয়ে রেখেছি দেয়ালের দিকে। দেশ থেকে পাজামা-পাঞ্জাবিও আনিয়েছি বটে, অথচ ঈদ কাছাকাছি আসতেই যত মন খারাপি এসে চেপে বসে থাকে কাঁধে।

এ কারণেই তুরস্কের বসন্ত আমায় ভর্ৎসনা দিয়ে বলে ‘ঈদ মোবারক’।সকাল সকাল গোসল করে শরীর থেকে ঝেড়ে ফেলেছি সমস্ত অপবাদ, ভর্ৎসনা ও মন খারাপি।ঈদ উপলক্ষে এসব আতর–সুরমা গায়ে মেখে বেরিয়ে পড়েছি ইস্তাম্বুল শহরে।প্রাচীন সভ্যতার কেন্দ্র আয়া সোফিয়া মসজিদে ঈদের নামাজে অংশ নেন পৃথিবীর সমস্ত দেশের মানুষ।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

যুক্তরাষ্ট্র ২৫ শতাংশ শুল্ক আরোপের প্রস্তাব ঘোষণার পর কী বলছে ভারত যুক্তরাষ্ট্র ২৫ শতাংশ শুল্ক আরোপের প্রস্তাব ঘোষণার পর কী বলছে ভারত কেন নেতানিয়াহুর বিরুদ্ধে মামলা প্রত্যাহার চাইছেন বিচারকেরা কেন নেতানিয়াহুর বিরুদ্ধে মামলা প্রত্যাহার চাইছেন বিচারকেরা মিসরে জ্বালানিবাহী ট্যাংকার উল্টে আগুন, প্রাণ গেল ৩১ জনের মিসরে জ্বালানিবাহী ট্যাংকার উল্টে আগুন, প্রাণ গেল ৩১ জনের মিসরে জ্বালানিবাহী ট্যাংকার উল্টে আগুন, প্রাণ গেল ৩১ জনের মিসরে জ্বালানিবাহী ট্যাংকার উল্টে আগুন, প্রাণ গেল ৩১ জনের ৬০ ঘণ্টা অবরুদ্ধ মুম্বাই, গর্জে উঠেছিল ঘাতকের বন্দুক, বিস্ফোরণ-আগুনে যেন এক মৃত্যুপুরী ৬০ ঘণ্টা অবরুদ্ধ মুম্বাই, গর্জে উঠেছিল ঘাতকের বন্দুক, বিস্ফোরণ-আগুনে যেন এক মৃত্যুপ...
advertisement

সরকারি হাসপাতালে চিকিৎসা নিয়ে রোগীর মনে ভয় ঢুকিয়ে টাকা আদায় করতেন তারা

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে দালালবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ২০ জনকে আটক করেছে এসআরবি-৭। পরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাদের মোট ২ লাখ ৫৯ হাজার ৫০০ টাকা জরিমানা করেছেন...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

স্বপ্ন ডাকপিয়ন

স্বপ্ন ডাকপিয়ন

আমি একজন স্বপ্ন ডাকপিয়ন হতে চাই। রাতে যখন সবাই ঘুমিয়ে থাকবে, তখন আমি নানা রঙের স্বপ্ন নিয়ে সবার কাছে যাব। আমার কাছে সুন্দর সুন্দর স্বপ্ন থাকবে। কেউ ভয় পেলে তার ভয় মুছে দেব। খুশিতে, আনন্দে ভরিয়ে দেব তার স্বপ্ন। যারা সারা দিন কষ্ট পায়, তাদের কাছে আমি সুখের চিঠি পৌঁছে দেব। ভয় পাওয়া শিশুর বালিশের নিচে রেখে দেব সাহসের গল্প। আমার কাজ হবে পৃথিবীজুড়ে রঙিন স্বপ্ন ছড়িয়ে দেওয়া।

সকালে সূর্য উঠলে আমি অদৃশ্য হয়ে যাব, কিন্তু স্বপ্নগুলো থেকে যাবে মানুষের মনে। আমার স্বপ্নগুলো ছোট ছোট জাদুর মতো। স্বপ্নগুলো মানুষকে আশার আলো দেখাবে। আমি শিশুদের রঙিন স্বপ্নগুলোকে ছোট ছোট রঙিন বেলুনে ভাসিয়ে দেব। স্বপ্ন ডাকপিয়ন হয়ে আমার একটাই চাওয়া থাকবে—মানুষ হাসবে, ভালো থাকবে, নিজের স্বপ্ন পূরণে উদ্যোগী হবে। তাদের স্বপ্নগুলো একদিন নিষ্পাপ ফুল হয়ে জন্ম নেবে।মানুষ হাসতে শিখবে। ভুলে যাবে কান্না।

যাদের জীবনে এতই কষ্ট, তাদের কাছে প্রশ্ন থাকবে, তোমরা কি কেঁদে তোমাদের জীবনটাকে ভাসাতে চাও, নাকি একটু মলিন মুখে হাসতে চাও?চলো, ওড়াই খুশি।লেখক: শিক্ষার্থী, বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, ময়মনসিংহএআই না এলে কী হতো?

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

‘হুয়াং ফিরলেন সিইও পদে, বৈভব সূর্যবংশীর ব্যাটেও ফিরল এআই চিপ’

‘হুয়াং ফিরলেন সিইও পদে, বৈভব সূর্যবংশীর ব্যাটেও ফিরল এআই চিপ’
ডাবল সেঞ্চুরি করেছেন সূর্যবংশী

বয়স মাত্র ১৫। এ বয়সেই মাঠে কী কী করতে পারেন, তা আর নতুন করে বলার দরকার নেই। গত পরশু সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ৫৩ বলে ২০৪ রানের ইনিংসেই সব স্পষ্ট।

এমন অবিশ্বাস্য ব্যাটিং দেখে আইসল্যান্ড ক্রিকেট যেন একটাই ব্যাখ্যা খুঁজে পেয়েছে—বৈভব সূর্যবংশীর ব্যাটে নিশ্চয়ই বসানো হয়েছে এনভিডিয়ার এআই চিপ!আইসল্যান্ড ক্রিকেট বোর্ডের অফিশিয়াল এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট নিয়মিতই ক্রিকেটপ্রেমীদের মন জয় করছে মজার সব পোস্ট দিয়ে। এবার তাদের রসিকতার কেন্দ্রবিন্দু ভারতের তরুণ ব্যাটসম্যান বৈভব সূর্যবংশী। সঙ্গে টানা হয়েছে এনভিডিয়ার প্রধান নির্বাহী জেনসেন হুয়াংকেও।

তিনি এনভিডিয়াকে সাধারণ ভিডিও গেমের চিপ নির্মাতা থেকে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রসেসরের শীর্ষস্থানীয় সরবরাহকারী হিসেবে গড়ে তুলেছেন।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন