মূল সূত্র: বিস্তারিত পড়ুন
প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল চালু ও ধর্ম শিক্ষক পদায়নের সুপারিশ
মূল সূত্র: বিস্তারিত পড়ুন
ভারতের উত্তর প্রদেশের গাজিয়াবাদ শহরের এক ব্যবসায়ী ঘন ঘন অসুস্থ হয়ে পড়ছিলেন। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার সময় বেরিয়ে আসে ভয়ংকর এক তথ্য। তাঁকে কেউ ধীরে ধীরে বিষ প্রয়োগ করছেন।পরে জানা যায়, ওই ব্যবসায়ীর ৬ কোটি রুপির ট্রাভেল এজেন্সি ব্যবসা ও ২ কোটি রুপির জীবন বীমার অর্থের লোভে তাঁর স্ত্রীই তাঁকে দীর্ঘদিন ধরে বিষ প্রয়োগ করছিলেন।যে নারীর বিরুদ্ধে স্বামীকে বিষ প্রয়োগের অভিযোগ উঠেছে, তাঁর নাম রেনু ভাটনগর।
তিনি শুধু স্বামীকেই নয়, ছেলে ও স্বামীর ভাতিজাকেও বিষ দিয়েছেন বলে অভিযোগ উঠেছে। ভারতীয় ন্যায় সংহিতার (বিএনএস) সংশ্লিষ্ট ধারায় মামলা হওয়ার পর ২৩ নভেম্বর রেনুকে গ্রেপ্তার করে ইন্দিরাপুরম থানা–পুলিশ।ষড়যন্ত্রের বিষয়টি সামনে আসতে শুরু করে যখন ইন্দিরাপুরম থানার আওতাধীন বসুন্ধরা এলাকার বাসিন্দা সুশীল কুমার ভাটনগর ঘন ঘন অসুস্থ হয়ে পড়তে থাকেন।
তাঁর ছেলে ও ভাতিজাও একইভাবে অসুস্থ হয়ে পড়ছিলেন।হঠাৎ করে কেন একসঙ্গে সবাই অসুস্থ হচ্ছেন, এ নিয়ে সুশীলের সন্দেহ হয়।
সূত্র: প্রথম আলো
কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন শামীম হাসান সরকারশেষ হয়ে যাচ্ছে দীর্ঘ ধারাবাহিক নাটক ‘ব্যাচেলর পয়েন্ট’। নাটকটি নিয়ে শেষ দিনের আড্ডায় উঠে আসে অভিনয়শিল্পীদের নানা স্মৃতিকথা। এ সময় অভিজ্ঞতা ভাগাভাগি করতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন অভিনেতা শামীম হাসান সরকার। ‘ব্যাচলের পয়েন্ট’ ধারাবাহিকে শুরু থেকেই যুক্ত ছিলেন অভিনেতা শামীম হাসান। আরিফিন চরিত্র ঘিরে এই অভিনেতা তুমুল আলোচনায় আসেন। পরে একসময় এই ধারাবাহিক থেকে বের হয়ে যান।
কিন্তু মুহূর্তের জন্যও দূরে থাকতে পারেননি এই অভিনেতা। সে কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন শামীম।শামীম কান্নাভেজা কণ্ঠে বলেন, ‘সরি অমি ভাই, আমি পাঁচ বছর আপনাদের সঙ্গে ছিলাম না। আমি সরি। খুব মিস করেছি। পাঁচ বছরে যতগুলা সিজন বের হইছে, যতগুলো এপিসোড বের হইছে, আপনারা যাঁরা কাজ করছেন, আপনারা জানেন না আমি প্রত্যেকটা এপিসোড দেখছি, সবাইকে মিস করছি।
আমি জানতাম কোনো সিকোয়েন্সে একটু হাসি আসতেছে, কার চোখ কেন জ্বলজ্বল করছে...।’ একসময় কান্নার কারণে কথা বলতে পারছিলেন না এই অভিনেতা।
সূত্র: প্রথম আলো
আমাদের দেশের নদীগুলোতে যেসব সেতু নির্মাণ করা হয়েছে, তার অধিকাংশই নদীর প্রস্থের চেয়ে ছোট। প্রস্থের চেয়ে সেতুর দৈর্ঘ্য কম হলে নদীর স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হয়। কখনো কখনো তা নদীর মৃত্যুরও কারণ হয়ে ওঠে। এ রকম সেতুর কারণে কত নদীর সর্বনাশ হয়েছে, তা সরেজমিনে দেখেছি।১৬ নভেম্বর প্রথম আলোয় ‘নদীর দুঃখ সেতু’ শিরোনামে চার পৃষ্ঠার বিশেষ আয়োজন প্রকাশিত হয়।
এই প্রতিবেদনগুলোতেও ছোট সেতুতে নদীর সর্বনাশের চিত্র আমরা দেখেছি।পানি উন্নয়ন বোর্ড (পাউবো), স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি), সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তর, বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ), বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি), পৌরসভা বা সিটি করপোরেশন এবং বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ সাধারণত নদীর ওপরে সেতু বা অবকাঠামো নির্মাণ করে থাকে।
নদীর সর্বনাশ করায় এসব দপ্তরের ভূমিকা কী, তা দেখা যাক—‘নদীটা এহানে মাইরা ফেলছে’, নদীর মৃত্যুর জন্য সরকারি সংস্থা যেভাবে দায়ীপাউবোর ভূমিকাপাউবো খননের প্রয়োজনে সেতু নির্মাণ ছাড়াও পানি নিয়ন্ত্রণ হয়—এমন অবকাঠামো নির্মাণ করে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।
মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন