advertisement

‘সরি অমি ভাই’ বলে কাঁদলেন ‘ব্যাচেলর পয়েন্ট’–এর আরেফিন

‘সরি অমি ভাই’ বলে কাঁদলেন ‘ব্যাচেলর পয়েন্ট’–এর আরেফিন
কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন শামীম হাসান সরকার
ফটো কার্ড প্রিন্ট

কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন শামীম হাসান সরকারশেষ হয়ে যাচ্ছে দীর্ঘ ধারাবাহিক নাটক ‘ব্যাচেলর পয়েন্ট’। নাটকটি নিয়ে শেষ দিনের আড্ডায় উঠে আসে অভিনয়শিল্পীদের নানা স্মৃতিকথা। এ সময় অভিজ্ঞতা ভাগাভাগি করতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন অভিনেতা শামীম হাসান সরকার। ‘ব্যাচলের পয়েন্ট’ ধারাবাহিকে শুরু থেকেই যুক্ত ছিলেন অভিনেতা শামীম হাসান। আরিফিন চরিত্র ঘিরে এই অভিনেতা তুমুল আলোচনায় আসেন। পরে একসময় এই ধারাবাহিক থেকে বের হয়ে যান।

কিন্তু মুহূর্তের জন্যও দূরে থাকতে পারেননি এই অভিনেতা। সে কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন শামীম।শামীম কান্নাভেজা কণ্ঠে বলেন, ‘সরি অমি ভাই, আমি পাঁচ বছর আপনাদের সঙ্গে ছিলাম না। আমি সরি। খুব মিস করেছি। পাঁচ বছরে যতগুলা সিজন বের হইছে, যতগুলো এপিসোড বের হইছে, আপনারা যাঁরা কাজ করছেন, আপনারা জানেন না আমি প্রত্যেকটা এপিসোড দেখছি, সবাইকে মিস করছি।

আমি জানতাম কোনো সিকোয়েন্সে একটু হাসি আসতেছে, কার চোখ কেন জ্বলজ্বল করছে...।’ একসময় কান্নার কারণে কথা বলতে পারছিলেন না এই অভিনেতা।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

‘স্টুডেন্ট কোথায়?’, কলেজে গিয়ে শিক্ষামন্ত্রীর প্রশ্ন ‘স্টুডেন্ট কোথায়?’, কলেজে গিয়ে শিক্ষামন্ত্রীর প্রশ্ন বাংলাদেশের ওপর নতুন করে যুক্তরাষ্ট্রের শুল্ক প্রস্তাব, কী করবে বাংলাদেশ? বাংলাদেশের ওপর নতুন করে যুক্তরাষ্ট্রের শুল্ক প্রস্তাব, কী করবে বাংলাদেশ? বড় বোন শাবনাজকে নিয়ে মজার এক বিভ্রান্তির কথা জানালেন মৌ বড় বোন শাবনাজকে নিয়ে মজার এক বিভ্রান্তির কথা জানালেন মৌ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের গোপালগঞ্জের এক নেতা ফরিদপুরে গ্রেপ্তার কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের গোপালগঞ্জের এক নেতা ফরিদপুরে গ্রেপ্তার চ্যাটজিপিটি, জেমিনাই নাকি ক্লড—কোনটি ‘ভালো’ চ্যাটজিপিটি, জেমিনাই নাকি ক্লড—কোনটি ‘ভালো’
advertisement

‘স্টুডেন্ট কোথায়?’, কলেজে গিয়ে শিক্ষামন্ত্রীর প্রশ্ন

‘স্টুডেন্ট কোথায়?’, কলেজে গিয়ে শিক্ষামন্ত্রীর প্রশ্ন
রাজশাহীর পুঠিয়া উপজেলার বিড়ালদহ কলেজ পরিদর্শনে গিয়ে দুটি শ্রেণিকক্ষে মাত্র একজন করে শিক্ষার্থী উপস্থিত দেখতে পান শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন

‘কই, কোথায়? স্টুডেন্ট কোথায়?’ শ্রেণিকক্ষে ঢোকার আগেই জানতে চাইলেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। শিক্ষিকা হাত দিয়ে দেখিয়ে বললেন, ‘স্যার, আমার ছাত্রী এইটা।’ মন্ত্রী অবাক হয়ে জানতে চাইলেন, ‘এই একজন?’ শিক্ষিকা বললেন, ‘হ্যাঁ স্যার।’ আবার মন্ত্রীর প্রশ্ন, ‘এটা কী ক্লাস? একজন ছাত্রী!’ শিক্ষিকা বললেন, ‘পলিটিক্যাল সায়েন্স।’শিক্ষামন্ত্রী আবারও বললেন, ‘একজন!’ শিক্ষিকার জবাব, ‘হ্যাঁ স্যার, ক্লাস আছে।

ছাত্রছাত্রী ১৯ জন।’ মন্ত্রী জানতে চাইলেন, ‘কোথায়?’ শিক্ষিকা বললেন, ‘আসেনি স্যার।’ মন্ত্রীর প্রশ্ন, ‘কেন?’আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে রাজশাহীর পুঠিয়া উপজেলার বিড়ালদহ কলেজ আকস্মিক পরিদর্শনে গিয়ে শিক্ষার্থী উপস্থিতির এমন অবস্থা দেখেছেন শিক্ষামন্ত্রী। সকালে তিনি রাজশাহী শাহমখদুম বিমানবন্দরে নেমে সড়কপথে নাটোরে যাচ্ছিলেন।

পথে রাজশাহী-নাটোর মহাসড়কের পাশে আকস্মিক ওই কলেজ পরিদর্শনে যান মন্ত্রী।কলেজে গিয়ে দুটি শ্রেণিকক্ষে মাত্র একজন করে শিক্ষার্থী উপস্থিত দেখতে পান শিক্ষামন্ত্রী।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

বাংলাদেশের ওপর নতুন করে যুক্তরাষ্ট্রের শুল্ক প্রস্তাব, কী করবে বাংলাদেশ?

বাংলাদেশের ওপর নতুন করে যুক্তরাষ্ট্রের শুল্ক প্রস্তাব, কী করবে বাংলাদেশ?

বাংলাদেশসহ ১৪টি দেশের ওপর নতুন করে শুল্ক আরোপের প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধির কার্যালয় (ইউএসটিআর)। কেন এই প্রস্তাব? এটি বাস্তবায়িত হলে ক্ষতিগ্রস্ত হবে কোন কোন খাত? দেখুন ভিডিওতে...

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

বড় বোন শাবনাজকে নিয়ে মজার এক বিভ্রান্তির কথা জানালেন মৌ

বড় বোন শাবনাজকে নিয়ে মজার এক বিভ্রান্তির কথা জানালেন মৌ

বিনোদনজগতের তারকাদের সমসাময়িক কাজ, সাফল্য আর স্বপ্ন-পরিকল্পনার গল্প নিয়ে প্রথম আলো ডটকমের নিয়মিত আয়োজন ‘মেরিল ক্যাফে লাইভ’

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন