advertisement

চ্যাটজিপিটি, জেমিনাই নাকি ক্লড—কোনটি ‘ভালো’

চ্যাটজিপিটি, জেমিনাই নাকি ক্লড—কোনটি ‘ভালো’
ব্যবহারকারীদের চাহিদা বুঝে প্রাসঙ্গিক উত্তর দিয়ে থাকে চ্যাটজিপিটি, জেমিনাই ও ক্লড
ফটো কার্ড প্রিন্ট

কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) চ্যাটবটের ব্যবহার বাড়ার সঙ্গে সঙ্গে কাজের ধরনও বদলে যাচ্ছে। শুধু প্রশ্নের উত্তর দেওয়া কিংবা লেখা তৈরির মধ্যেই এখন এসব টুলের কার্যক্রম সীমাবদ্ধ নেই। দৈনন্দিন কাজের পরিকল্পনা, ফাইল ব্যবস্থাপনা, রিমাইন্ডার পাঠানো থেকে শুরু করে কম্পিউটারে বিভিন্ন কাজ স্বয়ংক্রিয়ভাবে সম্পন্ন করার সুযোগও তৈরি হয়েছে।

এ ক্ষেত্রে বেশি ব্যবহৃত হয় চ্যাটজিপিটি, গুগলের জেমিনাই ও অ্যানথ্রপিকের ক্লড চ্যাটবট।প্রিমিয়াম সংস্করণ ব্যবহার করা অ্যান্ড্রয়েড অথরিটির এক প্রযুক্তিবিষয়ক লেখকের অভিজ্ঞতায়, চ্যাটজিপিটি ও জেমিনাইয়ের তুলনায় ক্লডে কাজ করার সময় বারবার নির্দেশনা সংশোধনের প্রয়োজন কম হয়। ব্যবহারকারীর চাহিদা বুঝে প্রাসঙ্গিক উত্তর দেওয়া এবং কাজের কোনো অংশ অস্পষ্ট হলে পাল্টা প্রশ্ন করার প্রবণতা এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

বিশেষ করে ক্লডের কোওয়ার্ক, ডিসপ্যাচ ও আর্টিফ্যাক্টসের সুবিধা দৈনন্দিন কাজের অভিজ্ঞতাকে আরও সহজ করে তুলছে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

আমাদের ঘরে মশারি এল যেভাবে আমাদের ঘরে মশারি এল যেভাবে হামে এক দিনে ৮ জনের মৃত্যু হামে এক দিনে ৮ জনের মৃত্যু গাজীপুরে দ্বিতীয় দিনের মতো শ্রমিক বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ, ৩০ কারখানায় ছুটি ঘোষণা গাজীপুরে দ্বিতীয় দিনের মতো শ্রমিক বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ, ৩০ কারখানায় ছুটি ঘোষণা ‘স্টুডেন্ট কোথায়?’, কলেজে গিয়ে শিক্ষামন্ত্রীর প্রশ্ন ‘স্টুডেন্ট কোথায়?’, কলেজে গিয়ে শিক্ষামন্ত্রীর প্রশ্ন বাংলাদেশের ওপর নতুন করে যুক্তরাষ্ট্রের শুল্ক প্রস্তাব, কী করবে বাংলাদেশ? বাংলাদেশের ওপর নতুন করে যুক্তরাষ্ট্রের শুল্ক প্রস্তাব, কী করবে বাংলাদেশ?
advertisement

পোশাকশ্রমিকদের বাড়িভাড়া বৃদ্ধি বন্ধে উদ্যোগ নিচ্ছে সরকার: মাহদী আমিন

পোশাকশ্রমিকদের বাড়িভাড়া বৃদ্ধি বন্ধে উদ্যোগ নিচ্ছে সরকার: মাহদী আমিন
শ্রম ভবনে আজ বৃহস্পতিবার পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি বিষয়ে এক সংবাদ সম্মেলনে কথা বলছেন প্রধানমন্ত্রীর শ্রম ও কর্মসংস্থানবিষয়ক উপদেষ্টা মাহদী আমিন। সংবাদ সম্মেলন আরও উপস্থিত ছিলেন শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী, শ্রমবিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি শামসুর রহমান শিমুল বিশ্বাস, শ্রমসচিব মো. আব্দুর রহমান তরফদার, নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী, শ্রমিকপক্ষের প্রতিনিধি বাবুল আখতার, মালিকপক্ষের প্রতিনিধি এ বি এম শামসুজ্জামান প্রমুখ

পোশাকশ্রমিকদের মজুরি বাড়ানোর পর বাড়িভাড়া বৃদ্ধি বন্ধে উদ্যোগ নিচ্ছে সরকার, এমনটা জানিয়েছেন প্রধানমন্ত্রীর শ্রম ও কর্মসংস্থানবিষয়ক উপদেষ্টা মাহদী আমিন।মাহদী আমিন বলেন, শ্রমিকদের দুটি বড় সমস্যা হলো বাড়িভাড়া ও যাতায়াত খরচ। প্রায়ই দেখা যায়, শ্রমিকদের বেতন বাড়লে তাঁদের বসবাসের এলাকার বাড়িভাড়াও বেড়ে যায়।

একইভাবে বেড়ে যায় পরিবহন খরচ।শ্রম ভবনে আজ বৃহস্পতিবার পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি বিষয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন প্রধানমন্ত্রীর শ্রম ও কর্মসংস্থানবিষয়ক উপদেষ্টা মাহদী আমিন।মাহদী আমিন জানান, এ সমস্যা সমাধানে স্থানীয় সরকার মন্ত্রণালয় ইতিমধ্যে সিটি করপোরেশন, পৌরসভা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে আলোচনা শুরু করেছে।

বেতন বৃদ্ধির সঙ্গে সঙ্গে বাড়িভাড়া বাড়িয়ে দেওয়ার যে প্রবণতা রয়েছে, তা বন্ধ করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আমাদের ঘরে মশারি এল যেভাবে

আমাদের ঘরে মশারি এল যেভাবে
ঘুমানোর সময় মশারি ব্যবহার করুন

সন্ধ্যা নামলে উঠোনের এক কোণে খড়কুটো জ্বলে। ধোঁয়া খানিক ঘরের দিকে ভেসে আসে, বাকিটা মিলিয়ে যায় অন্ধকারে। ভেতরে মা খাটের চার কোণে দড়ি টেনে বাঁধতে থাকেন। সাদা কাপড় নেমে আসে। ঘরটা হঠাৎ ছোট হয়ে যায়।ওই ছোট ঘরের নাম মশারি। জিনিসটা অবশ্য এ দেশের নিজস্ব নয়। মশার কামড় থেকে বাঁচতে মানুষ জাল খুঁজছে বহুকাল ধরে। গ্রিক ইতিহাসবিদ হেরোডোটাস লিখেছেন, মিসরের জলাভূমির ধারে জেলেরা রাতে মাছ ধরার জালই টাঙিয়ে নিত ঘুমানোর জন্য।

এ অঞ্চলে ধনীদের পালঙ্কে ঝালর দেওয়া পাতলা কাপড়ের আবরণ থাকত ঠিকই, তবে সেটা ছিল আরামের ব্যাপার। রোগ কীভাবে ছড়ায়, তখন তা কেউ জানত না।ম্যালেরিয়া নামটাই এসেছে ইতালীয় মালা আরিয়া (Mala aria) থেকে, যার মানে খারাপ হাওয়া। উনিশ শতকে বাংলার গ্রামে জ্বর যখন একের পর এক বাড়ি ফাঁকা করে দিচ্ছিল, লোকে ভাবত দোষটা জলা আর পচা বাতাসের।

সে শতকের ষাটের দশকে বর্ধমান অঞ্চলে যে জ্বর ছড়িয়েছিল, তাতে পুরো গ্রাম জনশূন্য হয়ে যাওয়ার বিবরণ পাওয়া যায়।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

হামে এক দিনে ৮ জনের মৃত্যু

হামে এক দিনে ৮ জনের মৃত্যু
হামের উপসর্গ ও হাম-পরবর্তী জটিলতায় ভোগা শিশুদের চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে আসা হচ্ছে। ডিএনসিসি ডেডিকেটেড কোভিড-১৯ হাসপাতাল, মহাখালী

দেশে হাম ও এর উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় (গতকাল বুধবার সকাল থেকে আজ বৃহস্পতিবার সকাল পর্যন্ত) আরও ৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সাতজন উপসর্গে এবং একজন নিশ্চিত হামে মারা গেছে। এ সময়ে নতুন করে হামের উপসর্গ নিয়ে শনাক্ত হয়েছে ১ হাজার ৭ জন। আর ১০২ জনের শরীরে হাম সংক্রমণ নিশ্চিত হয়েছে।এ নিয়ে গত ১৫ মার্চ থেকে ২৬ নভেম্বর পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা ১ হাজার ২৬৫।

একই সময়ে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১০৬ জনের।স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে হামের উপসর্গ নিয়ে শনাক্ত হয়েছে ২ লাখ ৬১ হাজার ৫৩৫ জন। তাদের মধ্যে ২৬ হাজার ৪৭৬ জনের হাম সংক্রমণ নিশ্চিত হয়েছে। এ সময়ে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ২ লাখ ৩৪ হাজার ২৮০ জন।

তাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ২ লাখ ২৫ হাজার ২৬৮ জন।বিভাগভিত্তিক হিসাবে, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি রোগী শনাক্ত হয়েছে ঢাকা বিভাগে, ৩৩২ জন।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন