জমে উঠেছে উপনির্বাচনের প্রচারণা।ঠাকুরগাঁও শহরের পুরনো বাসস্ট্যান্ড এলাকায়
কেউ চান, গ্রামের রাস্তা পাকা হোক। কেউ চান, ফসলের ন্যায্যমূল্য। কেউ চান বিপদে জনপ্রতিনিধিকে পাশে পেতে। কারও ভাষ্য, ভোটের আগে প্রার্থীদের কত প্রতিশ্রুতি, ভোটের পর আর তাঁদের দেখা মেলে না।
আবার দ্রব্যমূল্যের চাপে সংসার চালাতে হিমশিম খাওয়া কেউ কেউ বলছেন, ভোটের চেয়ে তাঁদের কাছে এখন চাল, ডাল ও তেল কেনার চিন্তাই বড়।ঠাকুরগাঁও-১ আসনের (সদর–রুহিয়া–ভূল্লী) উপনির্বাচনকে সামনে রেখে গতকাল বৃহস্পতিবার সদর উপজেলার পৌরসভার বিভিন্ন এলাকার ভোটারদের সঙ্গে কথা বলে তাঁদের এমন মনোভাবের কথা জানা গেছে।মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতির শপথ নেওয়ার পর আসনটি শূন্য ঘোষণা করা হয়।
২৯ অক্টোবর অনুষ্ঠিতব্য উপনির্বাচনে রাষ্ট্রপতির ছোট ভাই ও জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমীন (ধানের শীষ), জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শুরার সদস্য দেলাওয়ার হোসেন (দাঁড়িপাল্লা), ইসলামী আন্দোলন বাংলাদেশের খাদেমুল ইসলাম (হাতপাখা), বাংলাদেশ খেলাফত আন্দোলনের আবদুল আলীম নিজামী (বটগাছ) ও বাংলাদেশ কংগ্রেসের হুসাইন মুহাম্মদ ওমর ফারুক (ডাব) প্রতিদ্বন্দ্বিতা করছেন।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।