advertisement
advertisement

ইতিহাসের সবচেয়ে বড় একীভূতকরণের পথে স্পেসএক্স ও টেসলা


ধরলা পোস্ট | প্রতিবেদক: DharlaPost প্রকাশিত: ২৩ অক্টোবর ২০২৬, ৩:৫৮ অপরাহ্ণ
ইতিহাসের সবচেয়ে বড় একীভূতকরণের পথে স্পেসএক্স ও টেসলা

স্পেসএক্স ও টেসলার একীভূত হওয়ার সম্ভাবনা খতিয়ে দেখছেন ইলন মাস্ক

advertisement

নিজের মালিকানাধীন মহাকাশ গবেষণা প্রযুক্তিপ্রতিষ্ঠান স্পেসএক্স ও বৈদ্যুতিক গাড়ি নির্মাতা টেসলাকে একীভূত করে নতুন প্রতিষ্ঠান চালুর পরিকল্পনার কথা জানিয়েছেন ইলন মাস্ক। পরিকল্পনাটি বাস্তবায়িত হলে প্রায় ৩ লাখ ৫০ হাজার কোটি ডলার বাজারমূল্যের একটি বিশাল করপোরেট প্রতিষ্ঠানের জন্ম হবে।

ফলে ইতিহাসের সবচেয়ে বড় করপোরেট একীভূতকরণ হবে এটি।ইলন মাস্ক জানিয়েছেন, স্পেসএক্স ও টেসলার একীভূত হওয়ার সম্ভাবনা খতিয়ে দেখতে একাধিক কমিটি গঠন করা হয়েছে। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নিয়ে প্রতিষ্ঠান দুটির কাজের মধ্যে সমন্বয়ের সুযোগ থাকায় তিনি এই উদ্যোগকে সম্ভাবনাময় মনে করছেন। তবে একীভূতকরণের বিষয়ে এখনো কোনো চূড়ান্ত প্রস্তাবে পৌঁছাতে পারেনি কমিটিগুলো।

দুটি প্রতিষ্ঠানকে একীভূতকরণের প্রস্তাব অনুমোদনের জন্য টেসলার শেয়ারহোল্ডারদের অন্তত ৫০ শতাংশের সমর্থন প্রয়োজন হবে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর