advertisement
advertisement

শৈশবের আনন্দে হারিয়ে যাওয়া এক বিকেল


ধরলা পোস্ট | প্রতিবেদক: DharlaPost প্রকাশিত: ২৩ অক্টোবর ২০২৬, ৪:০০ অপরাহ্ণ
শৈশবের আনন্দে হারিয়ে যাওয়া এক বিকেল

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির কাঁঠালতলায় ড্যাফোডিল বন্ধুসভার আনন্দ আয়োজন

advertisement

স্মৃতি বড় অদ্ভুত এক ক্যানভাস। সময়ের সঙ্গে বদলে যায় জীবনের ব্যস্ততা, কিন্তু শৈশবের আনন্দ আর ছোট ছোট স্মৃতিগুলো রয়ে যায় মনের গভীরে। বিশ্ববিদ্যালয়জীবনের পড়াশোনা ও নানা ব্যস্ততার মধ্যেও সেই শৈশবকে নতুন করে ফিরে পাওয়ার সুযোগ করে দিয়েছে ড্যাফোডিল বন্ধুসভার বিশেষ আয়োজন ‘বন্ধু আড্ডা’।৩ অক্টোবর বিকেলে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির কাঁঠালতলায় অনুষ্ঠিত হয় এই আয়োজন।

বৃষ্টি ও শীতল আবহাওয়ার মধ্যে পরিচয়পর্বের মধ্য দিয়ে শুরু হয় বন্ধুদের মিলনমেলা। পরিচয়ের আনুষ্ঠানিকতা পেরিয়ে ধীরে ধীরে জমে ওঠে আড্ডা। বন্ধুরা ফিরে যান তাঁদের ফেলে আসা শৈশবের দিনগুলোতে।বন্ধুদের একাংশঅন্যতম আকর্ষণ ছিল শৈশবের পরিচিত সব খেলাধুলা। ‘ওপেনটি বায়োস্কোপ’, ‘বরফ-পানি’ ও ‘ছোঁয়াছুঁয়ির’ মতো খেলায় মেতে ওঠেন সবাই। ছোটবেলার সেই চেনা খেলাগুলো যেন মুহূর্তেই ফিরিয়ে আনে শৈশবের সরলতা ও আনন্দ।

হাসি, উচ্ছ্বাস আর প্রাণবন্ত অংশগ্রহণে মুখর হয়ে ওঠে কাঁঠালতলা।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর