advertisement
advertisement

প্রেম-বিচ্ছেদ থেকে বিতর্ক, ৫৩তে ও আলোচনায় মালাইকা


ধরলা পোস্ট | প্রতিবেদক: DharlaPost প্রকাশিত: ২৩ অক্টোবর ২০২৬, ২:১৫ অপরাহ্ণ
প্রেম-বিচ্ছেদ থেকে বিতর্ক, ৫৩তে ও আলোচনায় মালাইকা

মালাইকা অরোরা। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে

advertisement

পর্দায় তিনি আলোচিত কয়েকটি আইটেম গানে নেচেছেন। হালে টক শো সঞ্চালনা করেছেন। ব্যস, এটুকুই। তবু অন্য অনেক তারকার চেয়ে তিনি কম জনপ্রিয় নন। বরং বছরজুড়েই থাকেন আলোচনায়। সেটা কখনো ফিটনেস নিয়ে, কখনো আবার সম্পর্কের গুঞ্জন নিয়ে। আজ ২৩ অক্টোবর মালাইকা অরোরার জন্মদিন। ৫৩ বছর বয়সেও তিনি সামাজিক মাধ্যমে আলোচিত এক চরিত্র। নাচের কয়েক মিনিটেই যে পরিচিতি মালাইকার জনপ্রিয়তার গল্প শুরু মডেলিং দিয়ে।

মাত্র ১৭ বছর বয়সে মডেল হিসেবে কাজ শুরু করেন তিনি। পরে ভারতের এমটিভিতে ভিডিও জকি বা ভিজে হিসেবে পরিচিতি পান। লাভ লাইন ও স্টাইল চেক-এর মতো অনুষ্ঠান উপস্থাপনা করে তরুণ দর্শকদের মধ্যে জনপ্রিয় হয়ে ওঠেন। এরপর বিজ্ঞাপন, ফ্যাশন ও চলচ্চিত্রের গানের জগতে প্রবেশ করেন। ১৯৯৮ সালে মণি রত্নম পরিচালিত ‘দিল সে’ ছবির ‘ছাইয়াঁ ছাইয়াঁ’ গানে শাহরুখ খানের সঙ্গে ট্রেনের ছাদে নাচ তাঁকে বিপুল পরিচিতি এনে দেয়।

গানটি শুধু ছবির জনপ্রিয় অংশ হয়ে থাকেনি, বলিউডের স্মরণীয় নাচের দৃশ্যগুলোর মধ্যেও জায়গা করে নিয়েছে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর