মরদেহ উদ্ধার
রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার একটি টিনের ছাপরা থেকে আলমগীর হোসেন (৫২) নামের এক নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।পুলিশ বলেছে, আলমগীরের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিক তদন্তে তাঁকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।আজ শুক্রবার সকালে তাঁর মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
ভাটারা থানার উপপরিদর্শক (এসআই) আবদুল ওয়াদুদ প্রথম আলোকে বলেন, বসুন্ধরা আবাসিক এলাকার এম ব্লকের ৮/এ রোডের একটি টিনের ছাপরায় থাকতেন আলমগীর। স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে খবর পেয়ে গতকাল দিবাগত রাত পৌনে আটটার দিকে ওই ঘরের চৌকির ওপর থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।এসআই আবদুল ওয়াদুদ বলেন, আলমগীরের ঠোঁটের বাঁ পাশে কাটা ও রক্তাক্ত ক্ষত, গলায় আঙুলের চাপের দাগ এবং ডান পায়ের হাঁটুর নিচে ক্ষত রয়েছে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাঁকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।