advertisement
advertisement

ম্যারাডোনার মৃত্যুতে চিকিৎসায় অবহেলার মামলার রায় ২২ ডিসেম্বর


ধরলা পোস্ট | প্রতিবেদক: DharlaPost প্রকাশিত: ২৩ অক্টোবর ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ণ
ম্যারাডোনার মৃত্যুতে চিকিৎসায় অবহেলার মামলার রায় ২২ ডিসেম্বর

২০২০ সালের ২৫ নভেম্বর হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা যান ম্যারাডোনা

advertisement

আর্জেন্টাইন ফুটবল কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনার ২০২০ সালে মৃত্যুর ঘটনায় করা মামলার রায় আগামী ২২ ডিসেম্বর ঘোষণা করা হবে। ছয় মাসের শুনানি শেষে গতকাল বৃহস্পতিবার এ তারিখ ঘোষণা করেছেন আদালত।ম্যারাডোনার মৃত্যুর ঘটনায় চিকিৎসায় অবহেলার অভিযোগে সাতজন স্বাস্থ্যকর্মীর বিরুদ্ধে এই বিচারকাজ চলছিল।

গতকাল ম্যারাডোনার মেয়ে ও কয়েকজন আসামির সংক্ষিপ্ত বক্তব্যের মধ্য দিয়ে বিচারপ্রক্রিয়া শেষ হয়েছে।আদালতে আবেগাপ্লুত কণ্ঠে ম্যারাডোনার মেয়ে দালমা ম্যারাডোনা বলেন, ‘আমি আশা করি, আমার বাবা তাঁর প্রাপ্য ন্যায়বিচার পাবেন, যেমনটা অন্য যে কারও পাওয়া উচিত।’মামলার প্রধান আসামি ও ম্যারাডোনার ব্যক্তিগত চিকিৎসক লিওপোলদো লুকে নিজেকে নির্দোষ দাবি করে বলেন, ‘আমি নির্দোষ।’হৃদ্‌যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে যাওয়া এবং ফুসফুসে পানি জমার কারণে ৬০ বছর বয়সে মারা যান ম্যারাডোনা।

মাদকাসক্তিতে ভোগা ১৯৮৬ বিশ্বকাপজয়ী কিংবদন্তিকে ২০২০ সালের ২৫ নভেম্বর নিজের বিছানায় মৃত অবস্থায় পাওয়া যায়।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর