ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো
ফিফা সভাপতি পদে জিয়ান্নি ইনফান্তিনোর পুনর্নির্বাচনের পক্ষে সমর্থন জানিয়েছে এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি)।
বিশ্বকাপ আয়োজনের স্বত্ব বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রির বিতর্কিত পরিকল্পনা পরে বাতিল করলেও এ নিয়ে তীব্র সমালোচনার মুখে পড়া ইনফান্তিনোকে আজ এশীয় অঞ্চল থেকে সমর্থন জানানো হয়।টোকিওতে এএফসির এক বৈঠকে ৫৬ বছর বয়সী ইনফান্তিনোর উপস্থিতিতে তাঁর প্রতি নিঃশর্ত সমর্থনের কথা জানান এএফসি সভাপতি শেখ সালমান বিন ইব্রাহিম আল-খলিফা।গত আগস্টে ফিফার শীর্ষ প্রতিযোগিতাগুলো বেসরকারি বিনিয়োগকারীদের কাছে উন্মুক্ত করার পরিকল্পনার জন্য উয়েফা এবং কনকাক্যাফের সঙ্গে মিলে ইনফান্তিনোর সমালোচনা করেছিল এএফসি।
ইনফান্তিনো নিজেও চতুর্থ ও শেষ মেয়াদে সভাপতি পদে পুনর্নির্বাচনের লড়াইয়ে নামার আগে পদত্যাগের আহ্বানের মুখে পড়েন এবং অনেক অ্যাসোসিয়েশনের সমর্থন হারান।ইনফান্তিনোর ফের ফিফা সভাপতি হওয়ার সম্ভাবনায় গতি সঞ্চার করে শেখ সালমান বলেন, ‘ফিফা সভাপতি হিসেবে আপনি নতুন মেয়াদের জন্য লড়ছেন, আর আপনাকে ও আপনার নেতৃত্বকে সমর্থনের ব্যাপারে আমাদের পূর্ণ প্রতিশ্রুতির কথা আমরা পুনর্ব্যক্ত করছি।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।