ইরানে ইসরায়েলি হামলার পর তেহরানের শারান তেল ডিপোতে বিস্ফোরণের ফলে আগুন ও ধোঁয়া উড়ছে; পাশে উড়ছে ইরানের জাতীয় পতাকা।
ইরান ইতিমধ্যে দুই দফা হামলা মোকাবিলা করে টিকে আছে। দেশটির এখনো পাল্টা হামলার সক্ষমতা রয়েছে। শুধু ইসরায়েল নয়, উপসাগরীয় প্রতিবেশী দেশগুলোতেও হামলা চালাতে সক্ষম ইরান। এসব দেশে যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনা রয়েছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ইরানের সরকারকে উৎখাত করাই তাঁর দেশের ‘প্রধান লক্ষ্য’। আগামী সপ্তাহে ইসরায়েলে জাতীয় নির্বাচন।
এর আগে জনমত জরিপগুলোতে নেতানিয়াহুর প্রতি সমর্থন কমতে দেখা যাচ্ছে। এমন পরিস্থিতিতে তিনি ইরানে আবার হামলা চালানোর আভাস দিয়ে এ কথা বলেছেন। বিশ্লেষকদের মতে, ইরানে বড় ধরনের ক্ষয়ক্ষতি করার সামরিক সক্ষমতা ইসরায়েলের রয়েছে। কিন্তু সামরিক সাফল্যকে কাজে লাগিয়ে কীভাবে ইরানের সরকার উৎখাত করা যাবে, সে বিষয়ে দেশটির সুস্পষ্ট কোনো কৌশল নেই। শুধু বিমান হামলা চালিয়ে এ লক্ষ্য অর্জনের সম্ভাবনা কম।
অন্যদিকে স্থল অভিযান চালাতে গেলে অনেক বড় সামরিক প্রস্তুতি ও শক্তির প্রয়োজন হবে।এ ছাড়া যুক্তরাষ্ট্রের সহযোগিতা ছাড়া ইসরায়েলের পক্ষে বিশেষ করে পাহাড়ের নিচে থাকা ইরানের অস্ত্রের ঘাঁটিতে হামলা চালানো কঠিন।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।