advertisement
advertisement

মায়ের সঙ্গে নানাবাড়ি থেকে ফিরছিল শিশু, অটোরিকশার নিচে চাপা পড়ে প্রাণ গেল


ধরলা পোস্ট | প্রতিবেদক: DharlaPost প্রকাশিত: ২৩ অক্টোবর ২০২৬, ৩:৫৫ অপরাহ্ণ
মায়ের সঙ্গে নানাবাড়ি থেকে ফিরছিল শিশু, অটোরিকশার নিচে চাপা পড়ে প্রাণ গেল

সড়ক দুর্ঘটনা

advertisement

খাগড়াছড়ির পানছড়িতে নানাবাড়ি থেকে বাড়ি ফেরার পথে সিএনজিচালিত অটোরিকশা উল্টে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় ওই শিশুর মা, বড় বোন ও বিজিবির এক সদস্য আহত হয়েছেন।আজ শুক্রবার বেলা ১১টার দিকে উপজেলার লতিবান ইউনিয়নের প্রিন্সিপাল পাড়া সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশুর নাম তানিয়া আক্তার (১২)। সে খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার তবলছড়ির পুরোনো বড়নাল এলাকার বাসিন্দা আনোয়ার হোসেন ও ডেইজি আক্তারের ছোট মেয়ে।

মা ও বোনের সঙ্গে নানাবাড়ি থেকে ফিরছিল সে।স্থানীয় সূত্রে জানা যায়, তানিয়া তার মা ডেইজি আক্তার (৩৫) ও বড় বোন আঁখি আক্তারের (১৭) সঙ্গে পানছড়ির পাইলট ফার্ম এলাকা থেকে সিএনজিচালিত অটোরিকশায় খাগড়াছড়ি সদরে ফিরছিল। পথে প্রিন্সিপাল পাড়া এলাকায় অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়। এ সময় অটোরিকশার নিচে চাপা পড়ে তানিয়া।

দুর্ঘটনায় তার মা, বড় বোন ও বিজিবি সদস্য আবদুর রাজ্জাক আহত হন।দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ও পুলিশ আহত ব্যক্তিদের উদ্ধার করে পানছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর