advertisement
advertisement

কারওয়ান বাজারে ভ্যানগাড়িতে রুবেলের স্মার্ট ক্যাফে: অ্যাপে অর্ডার, কিউআরে বিল পরিশোধ


ধরলা পোস্ট | প্রতিবেদক: DharlaPost প্রকাশিত: ২৩ অক্টোবর ২০২৬, ৪:৪০ অপরাহ্ণ
কারওয়ান বাজারে ভ্যানগাড়িতে রুবেলের স্মার্ট ক্যাফে:  অ্যাপে অর্ডার, কিউআরে বিল পরিশোধ

১৩ স্বাদের কফি এবং ১৩ স্বাদের চা পাওয়া যায় এই ভ্যানগাড়ি ক্যাফেতে

advertisement

রাজধানীর কারওয়ান বাজারের ব্যস্ত গলিতে তিন চাকার ভ্যানগাড়িতেই গড়ে উঠেছে আধুনিক কফিশপ। অ্যাপে আগাম অর্ডার, বাংলা কিউআরে বিল পরিশোধ। কফি, চা, জুস আর হালকা নাস্তার সমাহারে ব্যতিক্রমী এই উদ্যোগ গড়ে তুলেছেন উদ্যোক্তা রুবেল আহমেদ, নিজের দক্ষতা আর সাহসকে সম্বল করে।সময় বাঁচাতে অফিস ছাড়ার আগেই স্মার্টফোন অ্যাপে কফির অর্ডার দিয়ে রাখছেন অনেকে। আর নিচে নেমে ভ্যানগাড়ির সামনে দাঁড়াতেই মিলছে পছন্দের ক্যাপাচিনো, লাতে বা আমেরিকানো।

বিল মেটাতেও নগদ টাকার ঝামেলা নেই, সবই হচ্ছে ‘বাংলা কিউআর’ স্ক্যানে। আছে কফি তৈরির আধুনিক মেশিন। ১৩ স্বাদের কফি এবং ১৩ স্বাদের চা পাওয়া যায় এই ভ্যানগাড়ি ক্যাফেতে।১৩ স্বাদের কফি এবং ১৩ স্বাদের চা পাওয়া যায় এই ভ্যানগাড়ি ক্যাফেতেরাজধানীর কারওয়ান বাজারের বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভির পেছনের গলি। সবার কাছে পরিচিত ‘এনটিভির গলি’ হিসেবে। গলিতে আছে চা, বিস্কুট, সমুচা, সিঙ্গাড়ার বেশ কয়েকটি দোকান।

অন্যসব দোকানগুলোর মাঝে থাকা তিন চাকার একটি ভ্যানগাড়ি।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর