অষ্টগ্রাম উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ সাঈদ আহমেদ (বাঁয়ে) ও সাংগঠনিক সম্পাদক এস এম শাহিন (ডানে)
কিশোরগঞ্জের অষ্টগ্রামে বিল মাকশার নিয়ন্ত্রণ নিয়ে উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ সাঈদ আহমেদ ও সাংগঠনিক সম্পাদক এস এম শাহিনের বিরোধে দলের মধ্যে অস্বস্তি বাড়ছে। গত ৩০ সেপ্টেম্বর কিশোরগঞ্জ-৪ (ইটনা, মিঠামইন, অষ্টগ্রাম) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমানের মধ্যস্থতায় বিলের নিয়ন্ত্রণ ভাগাভাগির সিদ্ধান্ত হয়। তবে সমঝোতার পরও দুই নেতার দূরত্ব কমেনি। দলীয় সভা, কর্মসূচি ও সাংগঠনিক কার্যক্রমেও গতি ফেরেনি।
গত ২৫ সেপ্টেম্বর বিলের নিয়ন্ত্রণ নিয়ে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হন। পুলিশ দুই পক্ষের বাড়িতে অভিযান চালিয়ে শতাধিক বল্লমসহ দেশীয় অস্ত্র উদ্ধার করে। তবে এ ঘটনায় কেউ আটক হননি, মামলাও হয়নি। পরদিন জেলা বিএনপি সাঈদ আহমেদকে কারণ দর্শানোর নোটিশ দেয়। পরে তাঁর জবাব সন্তোষজনক বিবেচিত হওয়ায় নোটিশ প্রত্যাহার করা হয়। দলীয় নেতা-কর্মীরা বলেন, সমঝোতার পরও দুই নেতা একসঙ্গে বসেননি। তাঁদের মধ্যে ফোনে যোগাযোগও নেই।
কেউ কেউ এক পক্ষ ছেড়ে অন্য পক্ষে যোগ দিচ্ছেন।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।