নতুন মৌসুমে লিগে প্রথম হেরেছে আবাহনী
বাংলাদেশ ফুটবল লিগে চতুর্থ ম্যাচে হারের ধাক্কা খেল আবাহনী লিমিটেড। গোপালগঞ্জ স্টেডিয়ামে আজ রোমাঞ্চকর ম্যাচে ব্রাদার্স ইউনিয়নের কাছে ২-১ গোলে হেরেছে আকাশি-নীলেরা। ব্রাদার্সের জয়ের নায়ক পাকিস্তানি ফরোয়ার্ড সৈয়দ আলী রেজা, তিনি একাই করেন দুটি গোল।আবাহনীর রক্ষণের ভুলে প্রথম গোল পায় ব্রাদার্স।
প্রথমার্ধের মাঝামাঝি ব্রাদার্সের সীমানা থেকে লম্বা করে বাড়ানো বল আবাহনীর রক্ষণভাগ ঠিকমতো ক্লিয়ার করতে না পারলে ব্রাদার্স ফরোয়ার্ড আলী রেজা পেয়ে যান, পায়ের টোকায় সহজেই জালে পাঠান তিনি। প্রথমার্ধ শেষ হয় এই এক গোলেই।বিরতির পর ম্যাচে ফেরে আকাশি-নীলেরা। পরিকল্পিত একটি ফ্রি-কিক থেকে বল পান রবিউল হাসান, তাঁর বাঁ পায়ের গড়ানো শটে স্কোরলাইন হয় ১-১।সমতায় ফেরার পর জয়সূচক গোলের খোঁজে আক্রমণাত্মক হয়ে ওঠে মারুফুল হকের দল।
তবে গোলের জন্য ঝাঁপিয়ে উল্টো গোল খেয়ে বসে তারা।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।