যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় একটি পাম্পে ট্রাকে ডিজেল নিচ্ছেন এক চালক
রাশিয়ার ৪০ হাজার মেট্রিক টন ডিজেল নিয়ে একটি ট্যাংকার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের দিকে যাচ্ছে। আজ শুক্রবার জাহাজ চলাচল পর্যবেক্ষণসংক্রান্ত তথ্য থেকে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। চলতি মাসে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে একটি চুক্তি হওয়ার পর এই চালান পাঠানো হচ্ছে।আগামী ৩ নভেম্বর যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচন।
এর আগে ডিজেলের ঊর্ধ্বমুখী দাম নিয়ন্ত্রণে আনতে রাশিয়া থেকে জ্বালানি আমদানির উদ্যোগ নিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। চলতি মাসে দুই দেশের মধ্যে এ–সংক্রান্ত চুক্তি হয়।এ ছাড়া রাশিয়ার ওপর যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা আইনের কিছু বিধান থেকেও ছাড় দিয়েছেন ট্রাম্প। একই সঙ্গে ইউরোপের দেশগুলো জরুরি মজুত থেকে আরও বেশি জ্বালানি বাজারে না ছাড়লে যুক্তরাষ্ট্র থেকে ডিজেল রপ্তানি বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছেন তিনি।
এর উদ্দেশ্য হচ্ছে, ডিজেলের দাম কমাতে সহায়তা করা।এলএসইজির জাহাজ চলাচলসংক্রান্ত তথ্য অনুযায়ী, মাল্টার পতাকাবাহী মাঝারি আকারের ট্যাংকার ‘আগিওই ফানেন্দেস’ ২২ অক্টোবর রাশিয়ার বাল্টিক সাগর উপকূলের প্রিমোরস্ক বন্দরে ৪০ হাজার মেট্রিক টন অতি কম সালফারযুক্ত ডিজেল বোঝাই করে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।