advertisement
advertisement

দুই কমিশনারের চিঠি পেয়েও শীর্ষ কর্মকর্তার বিরুদ্ধে সরকার ব্যবস্থা নেয়নি, জ্ঞানেশের সঙ্গী কে এই কর্মকর্তা


ধরলা পোস্ট | প্রতিবেদক: DharlaPost প্রকাশিত: ২৩ অক্টোবর ২০২৬, ৪:৫৯ অপরাহ্ণ
দুই কমিশনারের চিঠি পেয়েও শীর্ষ কর্মকর্তার বিরুদ্ধে সরকার ব্যবস্থা নেয়নি, জ্ঞানেশের সঙ্গী কে এই কর্মকর্তা

অভিযোগ ওঠা জ্যেষ্ঠ উপনির্বাচন কমিশনার মণীশ গর্গ

advertisement

নির্বাচন কমিশনের ‘স্বেচ্ছাচারী’ কর্তার বিরুদ্ধে কেন্দ্রীয় সরকার কোনো ব্যবস্থা নেয়নি। এমনকি জানানো সত্ত্বেও কোনো ব্যবস্থা নেননি মুখ্য নির্বচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমার। তথ্য জানার অধিকার আইন (আরটিআই) অনুযায়ী এই তথ্য জানা গেছে। ওই আইন অনুযায়ী প্রকাশিত খবরের সত্যতা জানতে চেয়েছিলেন এক সমাজকর্মী কমোডর লোকেশ কে বাত্রা।

গত সেপ্টেম্বর মাসে সর্বভারতীয় ইংরেজি দৈনিক দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের অনুসন্ধানী প্রতিবেদনে জানা গিয়েছিল, নির্বাচন কমিশনের একতরফা সিদ্ধান্তের বিরুদ্ধে অসন্তোষ প্রকাশ করেছিলেন দুই নির্বাচন কমিশনার সুখবীর সিং সান্ধু ও বিবেক যোশি। জ্যেষ্ঠ উপনির্বাচন কমিশনার মণীশ গর্গের কাজকর্মের ধরন–ধারণ নিয়ে প্রশ্ন তুলে তাঁরা ক্যাবিনেট সচিবালয়কে চিঠিও লিখেছিলেন।

তথ্য কমিশনার সেই চিঠি লেখার কথা স্বীকার করেছেন।আরটিআই অনুযায়ী, ক্যাবিনেট সচিব টিভি সোমনাথন চিঠির প্রাপ্তি স্বীকার করেছিলেন।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর