নিজের গড়া প্রতিষ্ঠানে অনুপ কুমার রায়
অভাব–অনটনের সংসারে বেড়ে ওঠা শরীয়তপুরের তরুণ অনুপ কুমার রায় ছোটবেলা থেকেই স্বপ্ন দেখতেন সফল হওয়ার। আর তাই পড়াশোনার পাশাপাশি পরিবারের পাশে দাঁড়ানোর তাগিদ তাঁকে অল্প বয়সেই করে তুলেছিল কঠোর পরিশ্রমী।
একসময় যাঁকে প্রতিটি টাকা হিসাব করে খরচ করতে হতো, বিকেল থেকে রাত পর্যন্ত টিউশনি করে সংসার ও পড়াশোনা চালাতে হতো, আজ তিনিই আন্তর্জাতিক ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস (ফ্রিল্যান্সিংয়ের কাজ দেওয়া-নেওয়ার ওয়েবসাইট) আপওয়ার্কের ‘টপ রেটেড ফ্রিল্যান্সার’। ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসগুলো থেকে এ পর্যন্ত প্রায় এক লাখ মার্কিন ডলার বা কোটি টাকার বেশি আয় করেছেন তিনি।
কাজের পরিধি বাড়ায় নিজ জেলায় ছোট একটি অফিসও চালু করেছেন অনুপ, যেখানে কাজ করছেন সাতজন কর্মী।টিউশনির টাকায় প্রথম কম্পিউটার কেনা ও রাত জেগে শেখাসফল ফ্রিল্যান্সার ও উদ্যোক্তা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করা অনুপ কুমার রায়ের সাফল্যের পথ কখনোই সহজ ছিল না।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।