এক পোশাকেই বোল্ডনেস ও স্নিগ্ধতা, দেখুন নুসরাত ফারিয়ার নতুন মিনিড্রেস লুক হালকা নীল পোশাকে স্নিগ্ধ ও স্টাইলিশ লুকে ধরা দিলেন ফ্যাশনিস্তা অভিনেত্রী নুসরাত ফারিয়া। রইল লুকের বিস্তারিত ...অভিনেত্রী নুসরাত ফারিয়ার সাজপোশাকে বরাবরই থাকে আধুনিকতা ও বোল্ডনেসের ছাপ। এবার আকাশি নীল মিনি ড্রেসে দেখা দিলেন স্নিগ্ধ এক লুকে। পোশাকজুড়ে ছোট ছোট সাদা পোলকা ডট নকশা। নীল-সাদার এই মেলবন্ধন পুরো সাজে এনেছে কোমলতা।
নুসরাতের পরনে স্লিভলেস হল্টারনেক পোশাক।উঁচু কলার আর গলার ঠিক নিচে ছোট্ট কাটআউট নকশা আকর্ষণ কাড়ছে। কোমরে আছে বিডসের বেল্ট। পোশাকের নিচের অংশটি ছোট স্কার্টের আদলে তৈরি, যার কিনার জুড়ে আছে আইলেট কাটওয়ার্কের ফুলেল নকশা। সব মিলিয়ে ড্রেসের নকশায় যেমন আধুনিকতা আছে, তেমনি ফুটে উঠেছে সূক্ষ্ম কারুকাজের ছোঁয়া।পোশাকের সঙ্গে মানানসই জুয়েলারি বেছে নিয়েছেন অভিনেত্রী। তবে গয়নার সাজ রেখেছেন একেবারেই মিনিমাল।
কানে পরেছেন সোনালি জ্যামিতিক নকশার দুল।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।