advertisement
advertisement

নদীভাঙন থেকে বরগুনার মানুষকে বাঁচান


ধরলা পোস্ট | প্রতিবেদক: DharlaPost প্রকাশিত: ২৪ অক্টোবর ২০২৬, ৯:১১ পূর্বাহ্ণ
নদীভাঙন থেকে বরগুনার মানুষকে বাঁচান

সম্পাদকীয়

advertisement

একসময়ের সচ্ছল গৃহস্থের বিঘা বিঘা জমি আর বসতভিটা চলে যাচ্ছে বিষখালী নদীতে। পরপর দুবার ভাঙনের শিকার হয়ে সর্বস্ব হারিয়ে আশ্রয় নিতে হচ্ছে অন্যের জমিতে। বরগুনার নদ-নদীঘেরা উপকূলীয় এলাকার হাজার হাজার মানুষের জীবনসংগ্রামের এক করুণ বাস্তবতা এটি। প্রথম আলোর প্রতিবেদনে উঠে এসেছে বরগুনার পায়রা, বিষখালী ও বলেশ্বর নদের গ্রাসে জেলার সাড়ে ৭২ কিলোমিটার বেড়িবাঁধের করুণ দশার চিত্র।

এই বিপুল পরিমাণ ঝুঁকিপূর্ণ বাঁধের কারণে আজ প্রায় ৩০ হাজার পরিবারের লক্ষাধিক মানুষের ভিটেমাটি ও জীবন-জীবিকা চরম হুমকির মুখে।উপকূলীয় অঞ্চলে নদীভাঙন কোনো নতুন বিপর্যয় নয়, কিন্তু এই দুর্যোগ মোকাবিলায় সরকারের দীর্ঘসূত্রতা ও উদাসীনতা পরিস্থিতিকে ক্রমাগত জটিল করে তুলছে। ২০০৭ সালের প্রলয়ংকরী ঘূর্ণিঝড় সিডরের আঘাতেই পাথরঘাটার বলেশ্বর নদতীরবর্তী বেড়িবাঁধ ভেঙে যায়।

অত্যন্ত পরিতাপের বিষয়, প্রায় দুই দশক অতিক্রম হতে চললেও সেখানে আজও কোনো টেকসই ও মজবুত বেড়িবাঁধ গড়ে ওঠেনি।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর