গেবেখা টেস্টে দক্ষিণ আফ্রিকার সামনে দাঁড়াতে পারেনি অস্ট্রেলিয়া
ক্রিকেটে একটা কথা খুব প্রচলিত। রেকর্ড গড়া হয় ভাঙার জন্য। কিন্তু সব রেকর্ড কি ভাঙতে ইচ্ছা করে? কিছু রেকর্ড আছে, যেগুলো নিজের নামের পাশে না থাকলেই বরং স্বস্তি। ক্রিকেটের স্কোরকার্ডে সেগুলো লজ্জার স্মারক হয়ে থাকে। যত দিন যায়, ততই যেন ভারী হয়ে ওঠে সেই লজ্জার বোঝা।টেস্ট ক্রিকেটে ইনিংস ব্যবধানে হার তেমনই এক রেকর্ড। প্রতিপক্ষ একবার ব্যাট করে যে রান তুলেছে, দুই ইনিংস মিলিয়েও তা করতে পারেনি কোনো দল।
পরাজয়ের এর চেয়ে নির্মম চেহারা আর কী হতে পারে!এই লজ্জায় এবার ডুবেছে অস্ট্রেলিয়া। গেবেখা টেস্টে দক্ষিণ আফ্রিকার কাছে ইনিংস ও ৩১ রানে হেরেছে প্যাট কামিন্সের দল। অস্ট্রেলিয়ার মতো ক্রিকেট পরাশক্তির জন্য এমন হার নিশ্চয়ই বড় ধাক্কা। কিন্তু ইতিহাসের পুরোনো খাতা খুললে দেখা যাচ্ছে, এই লজ্জা তাদের কাছে একেবারে অপরিচিত নয়।১৪৯ বছরের টেস্ট ইতিহাসে অস্ট্রেলিয়া এ নিয়ে ৪১ বার ফলোঅনে পড়েছে।
ইনিংস ব্যবধানে হেরেছে ৪৭ বার।টেস্টে বাংলাদেশকে আরও ভালো করতে হবেসংখ্যাটা বড় মনে হচ্ছে?
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।