ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে যমজ সন্তানের জন্ম দিয়েছেন শিউলি আক্তার নামের এক নারী। সন্তান জন্মের পর চিকিৎসার জন্য প্রয়োজনীয় ওষুধ, স্যালাইন এমনকি গ্লাভসও কিনতে হয়েছে তাঁকে। আজ শনিবার স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন হাসপাতাল পরিদর্শনে গেলে তাঁর কাছে এ অভিযোগ করেন শিউলি আক্তার।
এ সময় দুঃখ প্রকাশ করে মন্ত্রী স্যালাইন কেনার জন্য শিউলির হাতে এক হাজার টাকা দেন।আজ দুপুরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ঝটিকা পরিদর্শনে যান স্বাস্থ্যমন্ত্রী।শিউলি আক্তার ময়মনসিংহ সদর উপজেলার শিকারিকান্দা গ্রামের বাসিন্দা। তিনি প্রথম আলোকে বলেন, গতকাল হাসপাতালে ভর্তির পর অস্ত্রোপচারে তাঁর যমজ ছেলে হয়েছে। হাসপাতালে ভর্তি হওয়ার পর প্রয়োজনীয় সব ওষুধ নিজেদের টাকায় কিনতে হয়েছে। সরকারিভাবে কোনো ওষুধ পাননি।
এমনকি গ্লাভসও কিনতে হয়েছে তাঁকে।
সূত্র: প্রথম আলো

সামার অ্যাথলেটিকসের দুই দিনে সাত জাতীয় রেকর্ড
সাদপন্থীদের টঙ্গীর ইজতেমা ময়দান ব্যবহারের অনুমতি না দেওয়ার দাবি
এইচএসসির ফল প্রকাশ হবে ২৯ অক্টোবর
মাদ্রাসার শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করলেন বন্ধুরা
দৌড়ের আগে পরিবার নিয়ে উৎসব, ছবি আঁকল শিশুরা

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন