advertisement

মাদ্রাসার শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করলেন বন্ধুরা

মাদ্রাসার শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করলেন বন্ধুরা
ইস্টার্ন ইউনিভার্সিটি বন্ধুসভার একটি ভালো কাজ
ফটো কার্ড প্রিন্ট
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

দেশজুড়ে নানা আয়োজনের মধ্য দিয়ে উদ্‌যাপিত হচ্ছে প্রথম আলোর ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী। এ উদ্‌যাপনকে অর্থবহ ও ভালোবাসাময় করে তুলতে সামাজিক দায়বদ্ধতা থেকে এক ব্যতিক্রমী ও মানবিক উদ্যোগ গ্রহণ করেছে ইস্টার্ন ইউনিভার্সিটি বন্ধুসভা।প্রতিষ্ঠাবার্ষিকীর আনন্দ সুবিধাবঞ্চিত শিশুদের মধ্যে ছড়িয়ে দিতে ঢাকার সাভারের আশুলিয়ার দত্তপাড়ার একটি মাদ্রাসায় শিক্ষার্থীদের মধ্যে শিক্ষাসামগ্রী বিতরণ করেছেন বন্ধুরা।

২৩ অক্টোবর তাদের হাতে খাতা, কলম, পেনসিলসহ লেখাপড়ার বিভিন্ন প্রয়োজনীয় উপকরণ তুলে দেওয়া হয়।কেবল উপহারসামগ্রী বিতরণেই আয়োজন সীমাবদ্ধ ছিল না; শিক্ষার্থীরা যেন আনন্দময় একটি দিন কাটাতে পারে, সে জন্য তাদের সঙ্গে গল্প, আড্ডা ও স্মৃতিময় কিছু মুহূর্ত ভাগাভাগি করে নেন বন্ধুসভার সদস্যরা।ইস্টার্ন ইউনিভার্সিটি বন্ধুসভার একটি ভালো কাজ।উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক ডালিয়া সৈকত, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি সম্পাদক জিসান শান্তসহ অন্য সদস্যরা।

ডালিয়া সৈকত বলেন, ‘প্রথম আলো ও বন্ধুসভার ২৮ বছরের এই পথচলায় সব সময়ই ইতিবাচক ও সামাজিক কর্মকাণ্ড প্রাধান্য পেয়ে এসেছে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

যুবদল নেতা হত্যার বিচার দাবিতে সড়ক অবরোধ যুবদল নেতা হত্যার বিচার দাবিতে সড়ক অবরোধ সহযোগীকে ছাড়াতে যাচ্ছিলেন আদালতে, পথে পিস্তল-গুলিসহ আটক সহযোগীকে ছাড়াতে যাচ্ছিলেন আদালতে, পথে পিস্তল-গুলিসহ আটক ধুলার নিচে ৫০০ বছরের ইতিহাস, ঝেড়েমুছে সাজাল বন্ধুসভা ধুলার নিচে ৫০০ বছরের ইতিহাস, ঝেড়েমুছে সাজাল বন্ধুসভা সবচেয়ে কম ঝুঁকিপূর্ণ ব্যাংকের শেয়ার, তবু বিনিয়োগে আগ্রহ কম সবচেয়ে কম ঝুঁকিপূর্ণ ব্যাংকের শেয়ার, তবু বিনিয়োগে আগ্রহ কম সামার অ্যাথলেটিকসের দুই দিনে সাত জাতীয় রেকর্ড সামার অ্যাথলেটিকসের দুই দিনে সাত জাতীয় রেকর্ড
advertisement

যুবদল নেতা হত্যার বিচার দাবিতে সড়ক অবরোধ

যুবদল নেতা হত্যার বিচার দাবিতে সড়ক অবরোধ
যুবদল নেতা হত্যার বিচার দাবিতে টায়ারে আগুন জ্বালিয়ে ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করা হয়। শনিবার দুপুরে মাগুরা শহরের ঢাকা রোড এলাকায়
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

মাগুরা পৌরসভার কেন্দ্রীয় বাস টার্মিনালে রয়েল পরিবহনের কাউন্টারে গুলি করে যুবদল নেতা শাকের হোসেনকে (৩৯) হত্যার কারণ এখনো জানতে পারেনি পুলিশ। ঘটনার তিন দিন পেরিয়ে গেলেও হত্যাকাণ্ডের রহস্য উন্মোচিত হয়নি।

এর প্রতিবাদে এবং হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের শাস্তির দাবিতে শনিবার দুপুরে মাগুরা শহরে মানববন্ধন ও সড়ক অবরোধ করেন এলাকাবাসী।গত বুধবার ভোর সাড়ে পাঁচটার দিকে বাস টার্মিনালে রয়েল পরিবহনের কাউন্টারে দায়িত্ব পালনকালে গুলিবিদ্ধ হন শাকের হোসেন। পরে তিনি মারা যান। তিনি মাগুরা পৌর যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ছিলেন।

কাউন্টার মাস্টার হিসেবে কাজ করতেন তিনি।শাকের হত্যার প্রকৃত আসামিদের গ্রেপ্তার ও বিচার দাবিতে শনিবার বেলা ১১টার দিকে মাগুরা শহরের পুলিশ সুপারের কার্যালয়–সংলগ্ন সড়কে মানববন্ধন করা হয়।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

সকালে অনুশীলন করানো আশরাফুলকে বিকেলে সরিয়ে দেওয়া হলো

সকালে অনুশীলন করানো আশরাফুলকে বিকেলে সরিয়ে দেওয়া হলো
বাংলাদেশ দলের সাবেক ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

আজ সকালেও মিরপুরের একাডেমি মাঠে ব্যাটসম্যানদের অনুশীলনে সঙ্গী ছিলেন মোহাম্মদ আশরাফুল। নাজমুল হোসেন–সাদমান ইসলামদের সঙ্গে আলাদা করে কাজও করতে দেখা গেছে তাঁকে। তবে রাতেই এল জাতীয় দলের ব্যাটিং কোচের দায়িত্ব থেকে তাঁকে সরিয়ে দেওয়ার ঘোষণা। সাবেক এই অধিনায়ককে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অন্য একটি দায়িত্বে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তবে নতুন দায়িত্ব কী হবে, তা এখনো জানায়নি বিসিবি।আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে আশরাফুলকে ব্যাটিং কোচের পদ থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত জানিয়েছে বিসিবি। নতুন ব্যাটিং কোচ নিয়োগ না দেওয়া পর্যন্ত অন্তর্বর্তীকালীন দায়িত্ব পালন করবেন বিসিবির হাই পারফরম্যান্স বিভাগের প্রধান কোচ মোহাম্মদ সালাহউদ্দীন।২০২৫ সালের নভেম্বরে বাংলাদেশ জাতীয় দলের ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ পেয়েছিলেন আশরাফুল।

এক বছরেরও কম সময়ের মধ্যে সেই দায়িত্ব থেকে তাঁকে সরিয়ে দেওয়া হলো।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

ফ্রান্সে লাখো মানুষের বিক্ষোভ, শহরে শহরে কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ, গ্রেপ্তার ১৩৫

ফ্রান্সে লাখো মানুষের বিক্ষোভ, শহরে শহরে কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ, গ্রেপ্তার ১৩৫
বোর্দো শহরে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দিতে কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে পুলিশ। এ সময় পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়। ফ্রান্স, ২৪ অক্টোবর ২০২৬
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

ফ্রান্সের বিভিন্ন শহরে নিষেধাজ্ঞা সত্বেও পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী শনিবার বিক্ষোভ করেছে শিক্ষার্থী, তরুণসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। লিঁও, নিস ও তুলুজসহ কয়েকটি শহরে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস ব্যবহার করেছে পুলিশ। বিক্ষোভ ঘিরে গতকাল স্থানীয় সময় দুপুর পর্যন্ত অন্তত ১৩৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে রাজধানী প্যারিসে দুপুর পর্যন্ত পরিস্থিতি শান্ত ছিল।

শিক্ষকসংকট ও স্কুলের জরাজীর্ণ অবকাঠামো নিয়ে গত মাসে বিক্ষোভ শুরু করে শিক্ষার্থীরা। ধীরে ধীরে শ্রমিকসংগঠনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাদের জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, সরকারি নানা পরিষেবার সংকটের অসন্তোষ থেকে আন্দোলনে যুক্ত হয়। ১৭ অক্টোবর তাদের বিক্ষোভ ব্যাপক সহিংতায় রূপ নেয়। বিভিন্ন শহরে বিক্ষোভ ভাঙচুর আগুন ও লুটপাটের ঘটনা ঘটে। পরিস্থিতি সামাল দিতে কারফিউ জারি করে কর্তৃপক্ষ।

এরপর পরিস্থিতি শান্ত হলেও আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেয় ছাত্র সংগঠন ও শ্রমিক ইউনিয়নগুলো।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন