advertisement

ধুলার নিচে ৫০০ বছরের ইতিহাস, ঝেড়েমুছে সাজাল বন্ধুসভা

ধুলার নিচে ৫০০ বছরের ইতিহাস, ঝেড়েমুছে সাজাল বন্ধুসভা
কিশোরগঞ্জ বন্ধুসভার একটি ভালো কাজ
ফটো কার্ড প্রিন্ট
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

ধুলায় জমে আছে পুরোনো বই, পত্রিকা, ম্যাগাজিন ও হাতে লেখা পুঁথি। পাতায় পাতায় ছড়িয়ে আছে অতীতের ইতিহাস, সাহিত্য, সংস্কৃতি ও মানুষের জীবনযাপনের নানা স্মৃতি। সময়ের ব্যবধানে দুর্লভ হয়ে ওঠা এসব সংগ্রহের ধুলাবালু পরিষ্কার করে সযত্নে সাজিয়ে দিয়েছেন কিশোরগঞ্জ বন্ধুসভার বন্ধুরা।

ইতিহাস ও ঐতিহ্যের মূল্যবান নিদর্শন সংরক্ষণে প্রথম আলোর ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘একটি ভালো কাজ’ কর্মসূচির অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়।২৪ অক্টোবর কিশোরগঞ্জ শহরের হারুয়া এলাকায় কসাইখানা কালভার্ট-সংলগ্ন ‘ওল্ড কালেকশন’ গ্রন্থশালায় এ কার্যক্রম চলে। সকাল ৯টা থেকে বেলা ১টা পর্যন্ত চলা কর্মসূচিতে বন্ধুরা সংগ্রহশালায় থাকা বই, পত্রিকা, ম্যাগাজিন ও পুঁথি একে একে ঝেড়েমুছে পরিষ্কার করেন।

পরে ক্যাটালগ অনুযায়ী সেগুলো নির্ধারিত শেলফে সুশৃঙ্খলভাবে সাজিয়ে রাখেন।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

সাঈদীর মামলার সাক্ষীর দাফন নিয়ে উত্তেজনা সাঈদীর মামলার সাক্ষীর দাফন নিয়ে উত্তেজনা যুবদল নেতা হত্যার বিচার দাবিতে সড়ক অবরোধ যুবদল নেতা হত্যার বিচার দাবিতে সড়ক অবরোধ সহযোগীকে ছাড়াতে যাচ্ছিলেন আদালতে, পথে পিস্তল-গুলিসহ আটক সহযোগীকে ছাড়াতে যাচ্ছিলেন আদালতে, পথে পিস্তল-গুলিসহ আটক সবচেয়ে কম ঝুঁকিপূর্ণ ব্যাংকের শেয়ার, তবু বিনিয়োগে আগ্রহ কম সবচেয়ে কম ঝুঁকিপূর্ণ ব্যাংকের শেয়ার, তবু বিনিয়োগে আগ্রহ কম সামার অ্যাথলেটিকসের দুই দিনে সাত জাতীয় রেকর্ড সামার অ্যাথলেটিকসের দুই দিনে সাত জাতীয় রেকর্ড
advertisement

পরীমনির জন্মদিনে শিউলি-সন্ধ‍্যা, দেখুন ৯টি ছবি

পরীমনির জন্মদিনে শিউলি-সন্ধ‍্যা, দেখুন ৯টি ছবি
আজ ২৪ অক্টোবর অভিনেত্রী পরীমনির ৩৪তম জন্মদিন
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

আজ ২৪ অক্টোবর অভিনেত্রী পরীমনির ৩৪তম জন্মদিনগতকাল শুক্রবার দিবাগত রাত ১২টার পর দুই সন্তানকে নিয়ে কেক কেটেছেনআজ রাত ৯টায় বন্ধুবান্ধব ও কাছের মানুষদের নিয়ে পরীমনি এক আড্ডার আয়োজন করলেন রাজধানীর পূর্বাচলের সানসেট বিনস রেস্তোরাঁয়, এর নাম দিয়েছেন ‘শিউলি-সন্ধ‍্যা' কদিন আগে পরীমনি ফেসবুকে লিখেছিলেন , ‘২ মণ শিউলি ফুল দরকার।

২৪ অক্টোবর দুপুর ১২টায়!’অক্টোবর, অর্থাৎ শরৎকালে জন্মদিন, তাই শিউলি ফুলই জন্মদিনের থিম সিল্ক সাটিন কাপড়ে তৈরি কমলা রঙের শাড়িতে শিউলি ফুলের এই নকশা পরীমনি নিজেই করেছেন, সহযোগিতা করেছেন রুহুল আমিনডিপ কাটের সিকুইন নকশার ফুলহাতা ব্লাউজশাড়ির শিউলি ফুলগুলো হাতে আঁকা। চুমকিগুলোর সঙ্গেও শিউলি ফুলের রঙের মিল আছেগয়না নিয়েছেন ডায়মন্ড হাউস থেকে, মেকআপ জাহিদ খান ব্রাইডাল মেকওভার

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

সাঈদীর মামলার সাক্ষীর দাফন নিয়ে উত্তেজনা

সাঈদীর মামলার সাক্ষীর দাফন নিয়ে উত্তেজনা
বীর মুক্তিযোদ্ধা মানিক পশারী
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতে ইসলামীর সাবেক নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষ্য দেওয়া বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফন নিয়ে পিরোজপুরে উত্তেজনা দেখা দিয়েছে। ‘গার্ড অব অনার’ দেওয়ার পর তাঁর মরদেহ জেলা পুলিশ লাইনসে রাখা হয়েছে। মানিক পশারী পিরোজপুর সদর উপজেলার শংকরপাশা ইউনিয়নের চিতলিয়া গ্রামের বাসিন্দা।

পরিবারের সদস্যরা জানান, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে তিনি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় মেয়ের বাড়িতে অবস্থান করছিলেন। দুই মাস ধরে অসুস্থ থাকার পর আজ শনিবার সকাল ১০টার দিকে সেখানে তাঁর মৃত্যু হয়।পুলিশ সূত্রে জানা গেছে, দুপুর ১২টার দিকে মানিক পশারীর মরদেহ নিয়ে পিরোজপুর সদর উপজেলা পরিষদে আসেন স্বজনেরা। এরপর মরদেহ পিরোজপুর পুলিশ লাইনসে নিয়ে যান স্বজনেরা।

সেখানে তাঁকে গার্ড অব অনার দেওয়া হয়।এদিকে মানিক পশারীকে পিরোজপুরে দাফন না করার দাবি তোলেন স্থানীয় কিছু লোক।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

এইচএসসির ফল প্রকাশ ২৯ অক্টোবর

এইচএসসির ফল প্রকাশ ২৯ অক্টোবর
এইচএসসির ফল প্রকাশের পর নটর ডেম কলেজের দৃশ্য
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

এ বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল আগামী ২৯ অক্টোবর (বৃহস্পতিবার) প্রকাশ করা হবে। আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে ফল প্রকাশের প্রস্তাব করা হয়েছিল। গত ২ জুলাই শুরু হওয়া এই পরীক্ষায় নিয়মিত ও অনিয়মিত মিলিয়ে মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থী অংশ নিয়েছিলেন, তবে কিছু সংখ্যক পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন