কলকাতার সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটের আন্দোলনরত শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছেন বলিউডের বর্ষীয়ান অভিনেতা নাসিরুদ্দিন শাহ। ক্যাম্পাসে সহিংসতার ঘটনা ও প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে তিনি অভিযোগ করেছেন, ভবিষ্যতের চলচ্চিত্র নির্মাতাদের প্রভাবিত ও ভয় দেখানোর চেষ্টা চলছে।
ভারতের কলকাতার সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটের (এসআরএফটিআই) শিক্ষার্থীরা ১২ অক্টোবর থেকে অনির্দিষ্টকালের অবস্থান কর্মসূচি পালন করছেন। ক্যাম্পাসে সহিংসতার ঘটনার দায়বদ্ধতা নিশ্চিত করা এবং শিক্ষার্থীদের নিরাপত্তার দাবিতে তাঁরা প্রতিষ্ঠানটির উপাচার্য সন্তোষ আজমেরার পদত্যাগও দাবি করেছেন। তাঁদের আন্দোলনে এবার সংহতি জানালেন ৭৬ বছর বয়সী অভিনেতা নাসিরুদ্দিন শাহ।
২৪ অক্টোবর সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিও বার্তায় নাসিরুদ্দিন শাহ ভারতের ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সমালোচনা করেন।
সূত্র: প্রথম আলো

পরীমনির জন্মদিনে শিউলি-সন্ধ্যা, দেখুন ৯টি ছবি
পরীমনির তারকাখ্যাতি আছে, সুপারস্টার হওয়ার পথে বাধা কোথায়
অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় নিয়ে বিতর্কে, মল্লিকা এখন কী করছেন
শুটিংয়ে কারা আসছে? টাইগারের ওপর হামলার পর সতর্কবার্তা

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন