advertisement

বিজেপি প্রতিশোধপরায়ণ আচরণ করছে, অভিযোগ নাসিরুদ্দিন শাহর

বিজেপি প্রতিশোধপরায়ণ আচরণ করছে, অভিযোগ নাসিরুদ্দিন শাহর
নাসিরুদ্দিন শাহ। এএনআই
ফটো কার্ড প্রিন্ট
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

কলকাতার সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটের আন্দোলনরত শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছেন বলিউডের বর্ষীয়ান অভিনেতা নাসিরুদ্দিন শাহ। ক্যাম্পাসে সহিংসতার ঘটনা ও প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে তিনি অভিযোগ করেছেন, ভবিষ্যতের চলচ্চিত্র নির্মাতাদের প্রভাবিত ও ভয় দেখানোর চেষ্টা চলছে।

ভারতের কলকাতার সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটের (এসআরএফটিআই) শিক্ষার্থীরা ১২ অক্টোবর থেকে অনির্দিষ্টকালের অবস্থান কর্মসূচি পালন করছেন। ক্যাম্পাসে সহিংসতার ঘটনার দায়বদ্ধতা নিশ্চিত করা এবং শিক্ষার্থীদের নিরাপত্তার দাবিতে তাঁরা প্রতিষ্ঠানটির উপাচার্য সন্তোষ আজমেরার পদত্যাগও দাবি করেছেন। তাঁদের আন্দোলনে এবার সংহতি জানালেন ৭৬ বছর বয়সী অভিনেতা নাসিরুদ্দিন শাহ।

২৪ অক্টোবর সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিও বার্তায় নাসিরুদ্দিন শাহ ভারতের ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সমালোচনা করেন।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

পরীমনির জন্মদিনে শিউলি-সন্ধ‍্যা, দেখুন ৯টি ছবি পরীমনির জন্মদিনে শিউলি-সন্ধ‍্যা, দেখুন ৯টি ছবি পরীমনির তারকাখ্যাতি আছে, সুপারস্টার হওয়ার পথে বাধা কোথায় পরীমনির তারকাখ্যাতি আছে, সুপারস্টার হওয়ার পথে বাধা কোথায় অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় নিয়ে বিতর্কে, মল্লিকা এখন কী করছেন অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় নিয়ে বিতর্কে, মল্লিকা এখন কী করছেন শুটিংয়ে কারা আসছে? টাইগারের ওপর হামলার পর সতর্কবার্তা শুটিংয়ে কারা আসছে? টাইগারের ওপর হামলার পর সতর্কবার্তা
advertisement

পরীমনির জন্মদিনে শিউলি-সন্ধ‍্যা, দেখুন ৯টি ছবি

পরীমনির জন্মদিনে শিউলি-সন্ধ‍্যা, দেখুন ৯টি ছবি
আজ ২৪ অক্টোবর অভিনেত্রী পরীমনির ৩৪তম জন্মদিন
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

আজ ২৪ অক্টোবর অভিনেত্রী পরীমনির ৩৪তম জন্মদিনগতকাল শুক্রবার দিবাগত রাত ১২টার পর দুই সন্তানকে নিয়ে কেক কেটেছেনআজ রাত ৯টায় বন্ধুবান্ধব ও কাছের মানুষদের নিয়ে পরীমনি এক আড্ডার আয়োজন করলেন রাজধানীর পূর্বাচলের সানসেট বিনস রেস্তোরাঁয়, এর নাম দিয়েছেন ‘শিউলি-সন্ধ‍্যা' কদিন আগে পরীমনি ফেসবুকে লিখেছিলেন , ‘২ মণ শিউলি ফুল দরকার।

২৪ অক্টোবর দুপুর ১২টায়!’অক্টোবর, অর্থাৎ শরৎকালে জন্মদিন, তাই শিউলি ফুলই জন্মদিনের থিম সিল্ক সাটিন কাপড়ে তৈরি কমলা রঙের শাড়িতে শিউলি ফুলের এই নকশা পরীমনি নিজেই করেছেন, সহযোগিতা করেছেন রুহুল আমিনডিপ কাটের সিকুইন নকশার ফুলহাতা ব্লাউজশাড়ির শিউলি ফুলগুলো হাতে আঁকা। চুমকিগুলোর সঙ্গেও শিউলি ফুলের রঙের মিল আছেগয়না নিয়েছেন ডায়মন্ড হাউস থেকে, মেকআপ জাহিদ খান ব্রাইডাল মেকওভার

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

সাঈদীর মামলার সাক্ষীর দাফন নিয়ে উত্তেজনা

সাঈদীর মামলার সাক্ষীর দাফন নিয়ে উত্তেজনা
বীর মুক্তিযোদ্ধা মানিক পশারী
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতে ইসলামীর সাবেক নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষ্য দেওয়া বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফন নিয়ে পিরোজপুরে উত্তেজনা দেখা দিয়েছে। ‘গার্ড অব অনার’ দেওয়ার পর তাঁর মরদেহ জেলা পুলিশ লাইনসে রাখা হয়েছে। মানিক পশারী পিরোজপুর সদর উপজেলার শংকরপাশা ইউনিয়নের চিতলিয়া গ্রামের বাসিন্দা।

পরিবারের সদস্যরা জানান, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে তিনি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় মেয়ের বাড়িতে অবস্থান করছিলেন। দুই মাস ধরে অসুস্থ থাকার পর আজ শনিবার সকাল ১০টার দিকে সেখানে তাঁর মৃত্যু হয়।পুলিশ সূত্রে জানা গেছে, দুপুর ১২টার দিকে মানিক পশারীর মরদেহ নিয়ে পিরোজপুর সদর উপজেলা পরিষদে আসেন স্বজনেরা। এরপর মরদেহ পিরোজপুর পুলিশ লাইনসে নিয়ে যান স্বজনেরা।

সেখানে তাঁকে গার্ড অব অনার দেওয়া হয়।এদিকে মানিক পশারীকে পিরোজপুরে দাফন না করার দাবি তোলেন স্থানীয় কিছু লোক।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

এইচএসসির ফল প্রকাশ ২৯ অক্টোবর

এইচএসসির ফল প্রকাশ ২৯ অক্টোবর
এইচএসসির ফল প্রকাশের পর নটর ডেম কলেজের দৃশ্য
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

এ বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল আগামী ২৯ অক্টোবর (বৃহস্পতিবার) প্রকাশ করা হবে। আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে ফল প্রকাশের প্রস্তাব করা হয়েছিল। গত ২ জুলাই শুরু হওয়া এই পরীক্ষায় নিয়মিত ও অনিয়মিত মিলিয়ে মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থী অংশ নিয়েছিলেন, তবে কিছু সংখ্যক পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন