advertisement

ফ্রান্সে লাখো মানুষের বিক্ষোভ, শহরে শহরে কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ, গ্রেপ্তার ১৩৫

ফ্রান্সে লাখো মানুষের বিক্ষোভ, শহরে শহরে কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ, গ্রেপ্তার ১৩৫
বোর্দো শহরে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দিতে কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে পুলিশ। এ সময় পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়। ফ্রান্স, ২৪ অক্টোবর ২০২৬
ফটো কার্ড প্রিন্ট
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

ফ্রান্সের বিভিন্ন শহরে নিষেধাজ্ঞা সত্বেও পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী শনিবার বিক্ষোভ করেছে শিক্ষার্থী, তরুণসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। লিঁও, নিস ও তুলুজসহ কয়েকটি শহরে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস ব্যবহার করেছে পুলিশ। বিক্ষোভ ঘিরে গতকাল স্থানীয় সময় দুপুর পর্যন্ত অন্তত ১৩৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে রাজধানী প্যারিসে দুপুর পর্যন্ত পরিস্থিতি শান্ত ছিল।

শিক্ষকসংকট ও স্কুলের জরাজীর্ণ অবকাঠামো নিয়ে গত মাসে বিক্ষোভ শুরু করে শিক্ষার্থীরা। ধীরে ধীরে শ্রমিকসংগঠনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাদের জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, সরকারি নানা পরিষেবার সংকটের অসন্তোষ থেকে আন্দোলনে যুক্ত হয়। ১৭ অক্টোবর তাদের বিক্ষোভ ব্যাপক সহিংতায় রূপ নেয়। বিভিন্ন শহরে বিক্ষোভ ভাঙচুর আগুন ও লুটপাটের ঘটনা ঘটে। পরিস্থিতি সামাল দিতে কারফিউ জারি করে কর্তৃপক্ষ।

এরপর পরিস্থিতি শান্ত হলেও আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেয় ছাত্র সংগঠন ও শ্রমিক ইউনিয়নগুলো।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

সাংবাদিকদের গ্রেপ্তার ও সংবাদমাধ্যম বন্ধের প্রতিবাদে তুরস্কে বিক্ষোভ সাংবাদিকদের গ্রেপ্তার ও সংবাদমাধ্যম বন্ধের প্রতিবাদে তুরস্কে বিক্ষোভ কলকাতা বিমানবন্দরে পরপর দুই দিন ভুয়া খবরে বোমাতঙ্ক কলকাতা বিমানবন্দরে পরপর দুই দিন ভুয়া খবরে বোমাতঙ্ক সৌদি আরব কি ইরানকে নিশানা করে আরও শক্তিশালী ক্ষেপণাস্ত্র বানাচ্ছে সৌদি আরব কি ইরানকে নিশানা করে আরও শক্তিশালী ক্ষেপণাস্ত্র বানাচ্ছে তৃণমূল ছেড়ে বিজেপির ‘কথামতো’ চলার পুরস্কার পেলেন ইউসুফ পাঠান তৃণমূল ছেড়ে বিজেপির ‘কথামতো’ চলার পুরস্কার পেলেন ইউসুফ পাঠান চীন সীমান্তবর্তী অরুণাচল প্রদেশে বাঁধ নির্মাণের বিরুদ্ধে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ চীন সীমান্তবর্তী অরুণাচল প্রদেশে বাঁধ নির্মাণের বিরুদ্ধে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর...
advertisement

পরীমনির জন্মদিনে শিউলি-সন্ধ‍্যা, দেখুন ৯টি ছবি

পরীমনির জন্মদিনে শিউলি-সন্ধ‍্যা, দেখুন ৯টি ছবি
আজ ২৪ অক্টোবর অভিনেত্রী পরীমনির ৩৪তম জন্মদিন
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

আজ ২৪ অক্টোবর অভিনেত্রী পরীমনির ৩৪তম জন্মদিনগতকাল শুক্রবার দিবাগত রাত ১২টার পর দুই সন্তানকে নিয়ে কেক কেটেছেনআজ রাত ৯টায় বন্ধুবান্ধব ও কাছের মানুষদের নিয়ে পরীমনি এক আড্ডার আয়োজন করলেন রাজধানীর পূর্বাচলের সানসেট বিনস রেস্তোরাঁয়, এর নাম দিয়েছেন ‘শিউলি-সন্ধ‍্যা' কদিন আগে পরীমনি ফেসবুকে লিখেছিলেন , ‘২ মণ শিউলি ফুল দরকার।

২৪ অক্টোবর দুপুর ১২টায়!’অক্টোবর, অর্থাৎ শরৎকালে জন্মদিন, তাই শিউলি ফুলই জন্মদিনের থিম সিল্ক সাটিন কাপড়ে তৈরি কমলা রঙের শাড়িতে শিউলি ফুলের এই নকশা পরীমনি নিজেই করেছেন, সহযোগিতা করেছেন রুহুল আমিনডিপ কাটের সিকুইন নকশার ফুলহাতা ব্লাউজশাড়ির শিউলি ফুলগুলো হাতে আঁকা। চুমকিগুলোর সঙ্গেও শিউলি ফুলের রঙের মিল আছেগয়না নিয়েছেন ডায়মন্ড হাউস থেকে, মেকআপ জাহিদ খান ব্রাইডাল মেকওভার

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

সাঈদীর মামলার সাক্ষীর দাফন নিয়ে উত্তেজনা

সাঈদীর মামলার সাক্ষীর দাফন নিয়ে উত্তেজনা
বীর মুক্তিযোদ্ধা মানিক পশারী
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতে ইসলামীর সাবেক নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষ্য দেওয়া বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফন নিয়ে পিরোজপুরে উত্তেজনা দেখা দিয়েছে। ‘গার্ড অব অনার’ দেওয়ার পর তাঁর মরদেহ জেলা পুলিশ লাইনসে রাখা হয়েছে। মানিক পশারী পিরোজপুর সদর উপজেলার শংকরপাশা ইউনিয়নের চিতলিয়া গ্রামের বাসিন্দা।

পরিবারের সদস্যরা জানান, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে তিনি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় মেয়ের বাড়িতে অবস্থান করছিলেন। দুই মাস ধরে অসুস্থ থাকার পর আজ শনিবার সকাল ১০টার দিকে সেখানে তাঁর মৃত্যু হয়।পুলিশ সূত্রে জানা গেছে, দুপুর ১২টার দিকে মানিক পশারীর মরদেহ নিয়ে পিরোজপুর সদর উপজেলা পরিষদে আসেন স্বজনেরা। এরপর মরদেহ পিরোজপুর পুলিশ লাইনসে নিয়ে যান স্বজনেরা।

সেখানে তাঁকে গার্ড অব অনার দেওয়া হয়।এদিকে মানিক পশারীকে পিরোজপুরে দাফন না করার দাবি তোলেন স্থানীয় কিছু লোক।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

এইচএসসির ফল প্রকাশ ২৯ অক্টোবর

এইচএসসির ফল প্রকাশ ২৯ অক্টোবর
এইচএসসির ফল প্রকাশের পর নটর ডেম কলেজের দৃশ্য
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

এ বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল আগামী ২৯ অক্টোবর (বৃহস্পতিবার) প্রকাশ করা হবে। আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে ফল প্রকাশের প্রস্তাব করা হয়েছিল। গত ২ জুলাই শুরু হওয়া এই পরীক্ষায় নিয়মিত ও অনিয়মিত মিলিয়ে মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থী অংশ নিয়েছিলেন, তবে কিছু সংখ্যক পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন