advertisement

তৃণমূল ছেড়ে বিজেপির ‘কথামতো’ চলার পুরস্কার পেলেন ইউসুফ পাঠান

তৃণমূল ছেড়ে বিজেপির ‘কথামতো’ চলার পুরস্কার পেলেন ইউসুফ পাঠান
ভারতের সাবেক ক্রিকেটার ইউসুফ পাঠান
ফটো কার্ড প্রিন্ট
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

সেই চেনা ছক, সেই পরিচিত প্যাটার্ন। ইউসুফ পাঠানকে আর বিনিদ্র রজনী কাটাতে হবে না। সাড়ে ১৪ কাঠারও বেশি জমির ওপর বাড়ি ও বাগান এখন আইনত তাঁর। এ জমি নিয়ে আর কেউ কখনো তাঁকে ঘাঁটাবে না। জমি হাতছাড়া হওয়ার ভয়ও আর রইল না।সাবেক ভারতীয় ক্রিকেটার ইউসুফ পাঠানের নিস্তরঙ্গ জীবনে হঠাৎই দুশ্চিন্তার কালো মেঘ ছেয়েছিল ২০২৪ সালে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার বহরমপুর লোকসভা আসন থেকে তৃণমূল কংগ্রেসের টিকিটে জয়ী হওয়ার পর।

গুজরাটের বরোদা শহরে তাঁদের পারিবারিক বাড়ির লাগোয়া যে জমি নিয়ে রাজ্য সরকারের সঙ্গে ঝামেলা চলছিল, সেটি খালি করে দেওয়ার নোটিশ দেওয়া হয়েছিল। নোটিশ পাঠায় বরোদা পৌরসভা।সেই থেকে মামলা–মোকদ্দমা নিয়ে জেরবার হচ্ছিলেন পাঠান। অবশেষে আজ তিনি চিন্তামুক্ত।

গতকাল শুক্রবার বরোদা পৌরসভার স্ট্যান্ডিং কমিটি সর্বসম্মতভাবে ঠিক করেছে, জবরদখলের অভিযোগ থেকে মুক্ত করে জমিটি পাঠানের হাতেই তুলে দেওয়া হবে।৪৩ বছর বয়সী সাবেক ক্রিকেটার এই পুরস্কার পেলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গ ছাড়ার পর।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

চীন সীমান্তবর্তী অরুণাচল প্রদেশে বাঁধ নির্মাণের বিরুদ্ধে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ চীন সীমান্তবর্তী অরুণাচল প্রদেশে বাঁধ নির্মাণের বিরুদ্ধে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর... মিসরের প্রাচীন পিরামিডের পাশে দৌড় প্রতিযোগিতা মিসরের প্রাচীন পিরামিডের পাশে দৌড় প্রতিযোগিতা জার্মানির ফুলডা ইউনিভার্সিটিতে বিএসআইএফের ‘উইন্টার ওরিয়েন্টেশন ২০২৬’ জার্মানির ফুলডা ইউনিভার্সিটিতে বিএসআইএফের ‘উইন্টার ওরিয়েন্টেশন ২০২৬’ হামলার হুমকি দিচ্ছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল, আক্রমণাত্মক সামরিক নীতি নিচ্ছে ইরান, নতুন করে যুদ্ধ কি আসন্ন হামলার হুমকি দিচ্ছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল, আক্রমণাত্মক সামরিক নীতি নিচ্ছে ইরান, নতুন... কানাডায় অভিবাসন জালিয়াতির অভিযোগে পাঁচ বাংলাদেশির বিরুদ্ধে মামলা, একজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা কানাডায় অভিবাসন জালিয়াতির অভিযোগে পাঁচ বাংলাদেশির বিরুদ্ধে মামলা, একজনের বিরুদ্ধে গ্...
advertisement

ইউপি নির্বাচনে বিএনপির প্রার্থীকে পরিচয় করিয়ে দিলেন এমপি, ইউএনওর হাততালি

ইউপি নির্বাচনে বিএনপির প্রার্থীকে পরিচয় করিয়ে দিলেন এমপি, ইউএনওর হাততালি
ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য জাহিদুর রহমান আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলের প্রার্থীর পক্ষে সমর্থন চাচ্ছেন। পাশে (বাঁ থেকে দ্বিতীয়) বসে থাকা ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার ইউএনও হাততালি দিয়ে সমর্থন জানান
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

পূজামণ্ডপে বক্তব্য দিতে গিয়ে স্থানীয় বিএনপির এক নেতাকে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলের প্রার্থী হিসেবে পরিচয় করিয়ে দেন সংসদ সদস্য (এমপি)। তাঁকে ভোট দেওয়ার পাশাপাশি এলাকায় প্রচার চালানোর আহ্বানও জানান তিনি। এ সময় সংসদ সদস্যের পাশে বসে হাততালি দেন পীরগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গোলাম রব্বানী সরদার। ঘটনাটির ভিডিও ছড়িয়ে পড়ার পর নির্বাচনে প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছে।

এ ঘটনার একটি ভিডিও গতকাল শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এর পর থেকে পীরগঞ্জ উপজেলার ইউএনও গোলাম রব্বানী সরদারের রাজনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ততা নিয়ে প্রশ্ন উঠেছে। এ ঘটনা নিয়ে এক সাংবাদিকের সঙ্গে ইউএনওর উত্তপ্ত কথোপকথনের একটি অডিও রেকর্ডও ছড়িয়ে পড়েছে।গোলাম রব্বানী সরদার, ইউএনও, পীরগঞ্জএমপি মহোদয় পরিদর্শনের সময় আমাকে ও ওসি সাহেবকে নিয়ে গেছেন।

সেখানে রাজনৈতিক বক্তব্য বা প্রার্থীকে পরিচয় করিয়ে দেবেন, সেটা জানতাম না।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

দোলনচাঁপা ট্রেন লাইনচ্যুত, চালক-গার্ডকে মারধর যাত্রীদের

দোলনচাঁপা ট্রেন লাইনচ্যুত, চালক-গার্ডকে মারধর যাত্রীদের
রংপুরের বদরগঞ্জে আন্তনগর দোলনচাঁপা এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হয়। আজ শনিবার সন্ধ্যায়
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

রংপুরের বদরগঞ্জে আন্তনগর দোলনচাঁপা এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হয়েছে। এতে পার্বতীপুর-রংপুর রুটে আজ শনিবার সন্ধ্যা ছয়টা থেকে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। ট্রেন লাইনচ্যুত হওয়ার ঘটনায় কয়েকজন যাত্রী চালক রফিকুল ইসলাম ও গার্ড বজলুর করিমকে (৫৫) মারধর করেছেন। তবে ট্রেন দুর্ঘটনায় কেউ আহত হয়েছেন কি না, তা জানা যায়নি।

দুর্ঘটনার পর ওই ট্রেনের যাত্রীরা বিকল্প পথে গন্তব্যের উদ্দেশে রওনা হন বলে জানিয়েছেন বদরগঞ্জ স্টেশন মাস্টার ইমরুল কায়েস।রেলওয়ে স্টেশন সূত্রে জানা গেছে, দোলনচাঁপা এক্সপ্রেস ট্রেনটি সান্তাহার থেকে পঞ্চগড়ের উদ্দেশে ছেড়ে এসে সন্ধ্যা ছয়টার দিকে বদরগঞ্জ রেলওয়ে স্টেশনের পাশে লাইনচ্যুত হয়। এতে যাত্রীরা ভোগান্তিতে পড়েন।কয়েক যাত্রী ওই ট্রেনের চালক ও গার্ডকে মারধরও করেন।

ট্রেনের যাত্রী মাজেদ আলী বলেন, ‘আউলিয়াগঞ্জ স্টেশন পার হওয়ার পর মনে হয়েছে ট্রেনটিতে ত্রুটি দেখা দিয়েছে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

সৈয়দপুরে স্বাস্থ্যসচেতনতা সেমিনার ও স্যানিটারি ন্যাপকিন বিতরণ

সৈয়দপুরে স্বাস্থ্যসচেতনতা সেমিনার ও স্যানিটারি ন্যাপকিন বিতরণ
সৈয়দপুর বন্ধুসভার একটি ভালো কাজ
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

প্রথম আলোর ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘একটি ভালো কাজ’ কর্মসূচির অংশ হিসেবে স্বাস্থ্যসচেতনতা সেমিনার ও স্যানিটারি ন্যাপকিন বিতরণ করেছে সৈয়দপুর বন্ধুসভা। ২২ অক্টোবর সৈয়দপুর আদর্শ বালিকা বিদ্যালয় অ্যান্ড কলেজে এই কার্যক্রম অনুষ্ঠিত হয়।ব্যক্তিগত পরিচ্ছন্নতা, মাসিক বা পিরিয়ড সম্পর্কে সঠিক তথ্য এবং নিরাপদ স্বাস্থ্যবিধি বিষয়ে সচেতনতা বাড়ানো ছিল এ আয়োজনের মূল উদ্দেশ্য।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সৈয়দপুর বন্ধুসভার সভাপতি মমতাজ বেগম। অতিথি হিসেবে ছিলেন আদর্শ বালিকা বিদ্যালয় অ্যান্ড কলেজের অধ্যক্ষ হাবিবুর রহমান ও সেফ গ্রুপ অব সানি মার্ট কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক আবু আছাদ।সৈয়দপুর বন্ধুসভার একটি ভালো কাজ।বক্তব্য দেন সৈয়দপুর মহিলা কলেজের প্রভাষক শিউলি বেগম, আদর্শ বালিকা বিদ্যালয় অ্যান্ড কলেজের সহকারী অধ্যাপক আলমগীর সরকার, প্রথম আলো সৈয়দপুর ও পার্বতীপুর প্রতিনিধি এম আর আলম ঝন্টু।

স্বাগত বক্তব্য দেন সৈয়দপুর বন্ধুসভার সাধারণ সম্পাদক আহসান হাবিব।আলোচনা পর্ব শেষে বিশেষ সেমিনারে পিরিয়ড সম্পর্কে প্রচলিত ভুল ধারণা দূর করা, মাসিককালীন ব্যক্তিগত পরিচ্ছন্নতা ও স্বাস্থ্য সুরক্ষা, স্যানিটারি ন্যাপকিন ব্যবহারের প্রয়োজনীয়তা এবং ব্যবহারের সঠিক নিয়ম নিয়ে আলোচনা করা হয়।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন