advertisement

দোকানপাট খোলা রাখার সময়সীমা আগের নিয়মে ফিরল, বন্ধ রাত আটটায়

দোকানপাট খোলা রাখার সময়সীমা আগের নিয়মে ফিরল, বন্ধ রাত আটটায়
শপিং মল
ফটো কার্ড প্রিন্ট
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

দোকানপাট খোলা রাখার সময়সীমা আগের নিয়মে গেল। এখন থেকে রাত আটটা পর্যন্ত দোকানপাট খোলা থাকবে। গতকাল শুক্রবার এই সময়সীমা চালু হয়েছে।এর আগে ৫ অক্টোবর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় নির্দেশনা দিয়ে বলেছিল, দুর্গাপূজার কেনাকাটার সুবিধার্থে দোকানপাট, শপিং মল ও বিপণিবিতান রাত আটটার পরিবর্তে রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে।

২২ অক্টোবর পর্যন্ত বেলা ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত এই বর্ধিত সময় কার্যকর থাকবে।তখন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় আরও বলেছিল, ২৩ অক্টোবর থেকে আবার আগের নিয়মে (রাত আটটা) ফিরবে। ফলে গতকাল থেকেই পুরোনো নিয়ম কার্যকর হলো।বাংলাদেশ দোকান মালিক সমিতির দাবির পরিপ্রেক্ষিতে দুর্গাপূজার কেনাকাটার সুবিধার্থে দোকানপাটের বর্ধিত সময় কার্যকর করা হয়েছিল।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

ধানমন্ডি, শাহবাগ, মতিঝিল, যাত্রাবাড়ী, লালবাগসহ বিভিন্ন এলাকার সড়ক মেরামতে ৭০০ কোটি টাকার প্রকল্প ধানমন্ডি, শাহবাগ, মতিঝিল, যাত্রাবাড়ী, লালবাগসহ বিভিন্ন এলাকার সড়ক মেরামতে ৭০০ কোটি ট... সৃজনশীল শিল্পকে অর্থনীতির চালিকা শক্তি করতে চায় সরকার: অর্থমন্ত্রী সৃজনশীল শিল্পকে অর্থনীতির চালিকা শক্তি করতে চায় সরকার: অর্থমন্ত্রী ব্যাংকের সাপ্তাহিক ছুটি এক দিন করার দাবি দোকান মালিক সমিতির ব্যাংকের সাপ্তাহিক ছুটি এক দিন করার দাবি দোকান মালিক সমিতির
advertisement

সামার অ্যাথলেটিকসের দুই দিনে সাত জাতীয় রেকর্ড

সামার অ্যাথলেটিকসের দুই দিনে সাত জাতীয় রেকর্ড
জাতীয় স্টেডিয়ামে চলছে ১৮তম সামার অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপ
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

রেকর্ড গড়াই হয় ভাঙার জন্য। তবে নিজের গড়া রেকর্ড নিজেই ভাঙার আনন্দটা নিশ্চয়ই একটু অন্য রকম। সেই আনন্দে ভাসলেন বাংলাদেশ নৌবাহিনীর রিংকি বিশ্বাস। মেয়েদের ৫০০০ মিটার দৌড়ে নিজের জাতীয় রেকর্ড ভেঙে নতুন রেকর্ড গড়েছেন এই অ্যাথলেট। তাঁরই সতীর্থ প্রিয়া আক্তার আবার মেয়েদের ৩০০০ মিটার দৌড়ে ভেঙেছেন রিংকির পুরোনো রেকর্ড।ঢাকার জাতীয় স্টেডিয়ামে ১৮তম জাতীয় সামার অ্যাথলেটিকসের দ্বিতীয় দিনে আজ এমন দুটি জাতীয় রেকর্ড হয়েছে।

সব মিলিয়ে প্রতিযোগিতার প্রথম দুই দিনেই সাতটি নতুন জাতীয় রেকর্ড গড়েছেন দেশের অ্যাথলেটরা।মেয়েদের ৫০০০ মিটার দৌড়ে ১৮ মিনিট ৮.৫০ সেকেন্ড সময় নিয়ে সোনা জিতেছেন রিংকি। ২০২৫ সালে এই ইভেন্টে ১৮ মিনিট ২০ সেকেন্ড সময় নিয়ে জাতীয় রেকর্ড গড়েছিলেন তিনি। এবার সেই সময় কমিয়ে এনেছেন ১১.৫০ সেকেন্ড। নিজের রেকর্ড নিজেই ভেঙে আরও একবার নাম লিখিয়েছেন রেকর্ড বইয়ে।মেয়েদের ৩০০০ মিটার দৌড়ে রিংকির রেকর্ডটি অবশ্য আর অক্ষত থাকেনি।

সেটি ভেঙে দিয়েছেন তাঁরই নৌবাহিনীর সতীর্থ প্রিয়া আক্তার।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

সাদপন্থীদের টঙ্গীর ইজতেমা ময়দান ব্যবহারের অনুমতি না দেওয়ার দাবি

সাদপন্থীদের টঙ্গীর ইজতেমা ময়দান ব্যবহারের অনুমতি না দেওয়ার দাবি
গাজীপুরের টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানের টিনশেড পয়েন্টে পরামর্শ সভার পর সংবাদ সম্মেলন করে ওলামা-মাশায়েখদের একটি পক্ষ। শনিবার দুপুরে
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দান ব্যবহারের অনুমতি সাদপন্থীদের না দেওয়ার বিষয়ে সরকারের আগের সিদ্ধান্ত বহাল রাখার দাবি জানিয়েছে ওলামা-মাশায়েখদের একটি পক্ষ। সেই সঙ্গে ২০১৮ ও ২০২৪ সালে টঙ্গীতে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় করা দুই মামলার তদন্ত দ্রুত শেষ করে অভিযোগপত্র দাখিলের দাবি জানিয়েছেন তাঁরা। আজ শনিবার টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানের টিনশেড পয়েন্টে অনুষ্ঠিত এক পরামর্শ সভায় এসব দাবি জানানো হয়।

হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিববুল্লাহ বাবুনগরীর আহ্বানে আয়োজিত এ সভায় ৬৪ জেলার নেতৃস্থানীয় ওলামায়ে কেরাম ও শীর্ষস্থানীয় মুরব্বিরা অংশ নেন।পরে সংবাদ সম্মেলনে সভার বিস্তারিত তুলে ধরেন তাবলিগ জামাত বাংলাদেশের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান।

তিনি বলেন, সরকারের গুরুত্বপূর্ণ মহল থেকে আল্লামা শাহ মুহিববুল্লাহ বাবুনগরীর সঙ্গে যোগাযোগ করে সাদপন্থীদের ইজতেমার জন্য টঙ্গী ইজতেমা ময়দান তিন দিন ব্যবহারের অনুমতি দেওয়ার বিষয়ে মতামত জানতে চাওয়া হয়েছে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

এইচএসসির ফল প্রকাশ হবে ২৯ অক্টোবর

এইচএসসির ফল প্রকাশ হবে ২৯ অক্টোবর
এইচএসসির ফল প্রকাশের পর নটর ডেম কলেজের দৃশ্য
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

এ বছরের উচ্চমাধ্যমিক (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে ২৯ অক্টোবর (বৃহস্পতিবার)। আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান আজ শনিবার রাতে প্রথম আলোকে এ তথ্য জানিয়েছেন।এর আগে শিক্ষা বোর্ডগুলোর পক্ষ থেকে ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে ফল প্রকাশের জন্য শিক্ষা মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়েছিল।

এখন ২৯ অক্টোবর ফল প্রকাশের তারিখ নির্ধারণ করা হয়।এ বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছিল গত ২ জুলাই। এবার নিয়মিত ও অনিয়মিত মিলিয়ে মোট পরীক্ষার্থী ছিলেন ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন। অবশ্য পরীক্ষায় বেশ কিছুসংখ্যক পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন