ইরাকের সুলায়মানিয়ায় বাংলাদেশের আর্চারদের সোনালি সাফল্য। এশিয়া কাপ আর্চারির কম্পাউন্ড নারী দলগত ইভেন্টে সোনার পদক জিতেছে বাংলাদেশ। আজ ফাইনালে কাজাখস্তানকে ২৩০-২২০ পয়েন্টে হারিয়ে সেরা হয়েছেন বাংলাদেশের তিন আর্চার বন্যা আক্তার, কুলছুম আক্তার মনি ও শ্রীপর্না বিশ্বাস।
বাংলাদেশ আর্চারি ফেডারেশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই সাফল্যের খবর জানিয়েছে।এশিয়া কাপ আর্চারিতে চার ফাইনালে বাংলাদেশ২০২৬ এশিয়া কাপ ওয়ার্ল্ড র্যাঙ্কিং টুর্নামেন্টের দ্বিতীয় লেগের ফাইনালে শুরু থেকেই দাপট দেখিয়েছেন বাংলাদেশের মেয়েরা। চারটি এন্ডের প্রতিটিতেই কাজাখস্তানের চেয়ে বেশি পয়েন্ট পেয়েছেন তাঁরা। শেষ পর্যন্ত ১০ পয়েন্টের ব্যবধানে জয় নিশ্চিত করে গলায় পরেছেন সোনার পদক।প্রথম এন্ডে বাংলাদেশ পায় ৫৭ পয়েন্ট, কাজাখস্তান ৫৫।
দ্বিতীয় এন্ডে বাংলাদেশের ৫৭ পয়েন্টের বিপরীতে কাজাখস্তান পায় ৫২।
সূত্র: প্রথম আলো

স্তন ক্যানসার মানেই অপসারণ নয়, দ্রুত শনাক্ত হলে নিরাময় সম্ভব
শাইখুল হিন্দের শেষ বার্তা
অতিরিক্ত মানসিক চাপে কি মাথার চুল এক রাতে পেকে যেতে পারে
ফ্রান্সে আন্দোলনে মুসলিমদের কেন ‘ভিলেন’ বানানো হচ্ছে
সচিবালয় নির্মাণের প্রতিবাদ, পুরোনো বাণিজ্য মেলার মাঠে স্থাপনা ভাঙচুর

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন