advertisement

‘বাংলাদেশ ফার্স্ট’ সামনে রেখে ডিজিটাল অর্থনীতি গড়ে তোলার আহ্বান

‘বাংলাদেশ ফার্স্ট’ সামনে রেখে ডিজিটাল অর্থনীতি গড়ে তোলার আহ্বান
বাংলাদেশ টেককানেক্ট ২০২৬ সম্মেলনের উদ্বোধন করেন মন্ত্রী ফকির মাহবুব আনাম (মাঝে)। আজ মঙ্গলবার আগারগাঁওয়ে বিসিএফআইসিসিতে
ফটো কার্ড প্রিন্ট

বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে সংযোগ, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও ডিজিটাল প্রযুক্তির সম্ভাবনা নিয়ে আজ মঙ্গলবার ঢাকায় অনুষ্ঠিত হয়েছে ‘বাংলাদেশ টেককানেক্ট ২০২৬’ সম্মেলন। বাংলাদেশ সরকারের ডাক ও টেলিযোগাযোগ বিভাগ এবং চীনা টেলিযোগাযোগ প্রযুক্তিপ্রতিষ্ঠান হুয়াওয়ে যৌথভাবে রাজধানীর আগারগাঁয়ে বাংলাদেশ–চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে (বিসিএফআইসিসি) এ সম্মেলনের আয়োজন করে।

‘বাংলাদেশ ফার্স্ট’ প্রতিপাদ্যে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম, ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব মো. কামরুজ্জামান, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) বিভাগের সচিব মো. মামুনুর রশীদ ভূঞা ও হুয়াওয়ে দক্ষিণ এশিয়ার প্রেসিডেন্ট জেসন উ।

এ ছাড়া নীতিনির্ধারক, নিয়ন্ত্রক সংস্থার প্রতিনিধি, বিভিন্ন প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তা, প্রযুক্তিবিশেষজ্ঞ, শিক্ষাবিদ ও উন্নয়ন সহযোগী সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেন, ‘বাংলাদেশের ডিজিটাল রূপান্তরের লক্ষ্য কেবল একটি স্লোগান নয়।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

কুকি চুরি করে যেভাবে পাসওয়ার্ড ছাড়াই অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ নেয় প্রতারকেরা কুকি চুরি করে যেভাবে পাসওয়ার্ড ছাড়াই অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ নেয় প্রতারকেরা আয়ারল্যান্ডে ড্রাইভিং থিওরি পরীক্ষার প্রস্তুতিতে বাংলা অ্যাপ ও বই আয়ারল্যান্ডে ড্রাইভিং থিওরি পরীক্ষার প্রস্তুতিতে বাংলা অ্যাপ ও বই আইজিপির ‘ক্রসফায়ার’ মন্তব্যে বিতর্ক, রাজনৈতিক দল-সংগঠনের নিন্দা আইজিপির ‘ক্রসফায়ার’ মন্তব্যে বিতর্ক, রাজনৈতিক দল-সংগঠনের নিন্দা এআইয়ের যুগে সফটওয়্যার কোয়ালিটি, বাংলাদেশের সামনে নতুন সুযোগ এআইয়ের যুগে সফটওয়্যার কোয়ালিটি, বাংলাদেশের সামনে নতুন সুযোগ
advertisement

‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স: স্বরাষ্ট্রমন্ত্রী

‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স: স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

আইজিপি মো. আলী হোসেন ফকিরের ‘সরকার অনুমতি দিলে প্রয়োজনে ক্রসফায়ার করা হবে’— এই বক্তব্যের তীব্র সমালোচনা করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, সরকার ক্রসফায়ার চায় না, বরং এর ক্ষেত্রে জিরো টলারেন্স। আইজিপির বক্তব্যকে ‘অসতর্কতাবশত’ ও ‘ঠিক হয়নি’ বলে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড সহ্য করা হবে না। পুলিশ সদর দপ্তর অবশ্য ‘ক্রসফায়ার’ বলতে আইন প্রয়োগে কঠোরতা বোঝানো হয়েছে বলে ব্যাখ্যা দেয়।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

সন্ধ্যায় সারা দিনের খবর

সন্ধ্যায় সারা দিনের খবর
ছবি: প্রথম আলো গ্রাফিক্স

শুভসন্ধ্যা। রাজনীতি, জাতীয়, আইনশৃঙ্খলা, বিনোদনসহ আলোচিত বিভিন্ন বিষয় নিয়ে আজ মঙ্গলবার দিনভর প্রথম আলো অনলাইনে প্রকাশিত হয়েছে নানা খবর। এর অনেকগুলোই হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। সন্ধ্যার অবসরে চোখ বুলিয়ে নিন সারা দিন প্রথম আলো অনলাইনে প্রকাশিত আলোচিত পাঁচ খবরে:ঢাকার পূর্বাঞ্চল ও চট্টগ্রামের একাংশে বিদ্যুৎ বিপর্যয়, দুই ঘণ্টা পর সরবরাহ শুরুছবি: প্রথম আলো গ্রাফিক্স দেশের বড় একটি অঞ্চলে বিদ্যুৎ বিপর্যয় ঘটেছে।

আজ মঙ্গলবার বেলা পৌনে একটার দিকে ঢাকার পূর্বাঞ্চল ও চট্টগ্রামের একাংশে বিদ্যুৎ চলে যায়। সচিবালয়, বাংলাদেশ ব্যাংকেও বিদ্যুৎ চলে যায়। বেলা আড়াইটার দিকে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হতে শুরু করেছে।

পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি বলছে, বিদ্যুৎ বিপর্যয়ের কারণ এখনো জানা যায়নি।বিস্তারিত পড়ুন: সৌদিতে প্রবাসীদের মৃত্যুদণ্ড: ‘ভাষা বোঝেন না, আইনজীবী পান না, লাশও ফেরে না’প্রতীকী ছবিতে মৃত্যুদণ্ডগ্রেপ্তার হওয়া থেকে রায় পর্যন্ত এবং কারও ক্ষেত্রে মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার পরও সৌদি বিচারব্যবস্থার ভেতর দিয়ে সংশ্লিষ্ট বন্দী ও তাঁদের পরিবারগুলো কীভাবে পথ চলেছে, সেটা খতিয়ে দেখেছে অ্যামনেস্টি।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

কেইন কীভাবে ব্যালন ডি’অর জিতলেন, ইয়ামাল-এমবাপ্পে কেন পারলেন না

কেইন কীভাবে ব্যালন ডি’অর জিতলেন, ইয়ামাল-এমবাপ্পে কেন পারলেন না
ক্যারিয়ারের প্রথম ব্যালন ডি’অর জিতেছেন কেইন।

ব্যালন ডি’অরের ৩০ জনের সংক্ষিপ্ত তালিকায় লড়াইটা আসলে শেষ পর্যন্ত নেমে এসেছিল তিনজনে—হ্যারি কেইন, কিলিয়ান এমবাপ্পে ও লামিনে ইয়ামাল। পারফরম্যান্সে কেউ কারও চেয়ে খুব একটা পিছিয়ে ছিলেন না। অনুষ্ঠানের সঞ্চালক থিয়েরি অঁরি বারবার তাই বলেছেন, ‘ভেরি ক্লোজ।’ অর্থাৎ হাড্ডাহাড্ডি লড়াই।সেই লড়াইয়ে ইয়ামাল ও এমবাপ্পেকে দর্শক বানিয়ে ক্যারিয়ারের প্রথম ব্যালন ডি’অর জিতেছেন কেইন। সিদ্ধান্তটি নিয়ে বড় কোনো বিতর্কও নেই।

অনেক বিশেষজ্ঞের মতেই যোগ্য খেলোয়াড়ের হাতেই উঠেছে পুরস্কার।তবু প্রশ্ন থেকে যায়। ইয়ামাল ও এমবাপ্পেকে পেছনে ফেললেন কীভাবে কেইন?সেরা উদীয়মান তরুণের পুরস্কার কোপা ট্রফি জয়ের পর মঞ্চে লামিনে ইয়ামালউত্তর খুঁজতে তিনজনের মৌসুমের দিকে তাকাতে হবে।২০২৫-২৬ মৌসুমে বার্সেলোনা ও স্পেনের হয়ে ৫৭ ম্যাচে ২৫ গোল করেছেন ইয়ামাল। করিয়েছেন আরও ২০টি। বার্সেলোনাকে জিতিয়েছেন লা লিগা ও স্প্যানিশ সুপার কাপ।

স্পেনকে বিশ্বকাপও।এমবাপ্পে মৌসুম শেষ করেছেন ৫৮ গোল নিয়ে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন