advertisement

সাফ ফুটবলের টিকিটের দাম সর্বনিম্ন ১ হাজার টাকা, পাওয়া যাবে বৃহস্পতিবার থেকে

সাফ ফুটবলের টিকিটের দাম সর্বনিম্ন ১ হাজার টাকা, পাওয়া যাবে বৃহস্পতিবার থেকে
সাফ ফুটবলের টিকিটের দাম সর্বনিম্ন ১ হাজার টাকা
ফটো কার্ড প্রিন্ট

দীর্ঘ আট বছর পর বাংলাদেশে ফিরছে সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপ। ৫ থেকে ১৭ নভেম্বর ঢাকার জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠেয় এই প্রতিযোগিতার টিকিট বিক্রি শুরু হবে বৃহস্পতিবার রাত আটটা থেকে। অনলাইনে টিকিট বিক্রি করবে অনলাইন ইভেন্ট টিকিটিং প্ল্যাটফর্ম ‘টিকিফাই’। টিকিটের সর্বনিম্ন মূল্য ১ হাজার টাকা। সবচেয়ে বেশি ১০ হাজার টাকা খরচ করতে হবে করপোরেট বক্সের টিকিট কিনতে। তবে এক টিকিটেই দেখা যাবে দিনের দুটি ম্যাচ।

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কম্পিটিশন কমিটির সঙ্গে আজ বাফুফে ভবনে সমন্বয় সভা করেছেন সাফের কর্মকর্তারা। সভায় টিকিটের দাম, বিক্রির সময় ও পদ্ধতিসহ বিভিন্ন বিষয় চূড়ান্ত করা হয়। টিকিটের দাম নির্ধারণ করা হয়েছে পাঁচটি শ্রেণিতে। সাধারণ গ্যালারির টিকিটের মূল্য ১ হাজার টাকা, ক্লাব হাউসের ৪ হাজার, ভিআইপি গ্যালারির ৭ হাজার, এসি বক্সের ৮ হাজার এবং করপোরেট বক্সের টিকিট ১০ হাজার টাকা। প্রতিদিন দুটি করে ম্যাচ হবে।

একটি ডে পাস কিনলেই সেদিনের দুটি ম্যাচ দেখা যাবে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

সানজিদাদের বিদায় দিয়ে সেমিতে কৃষ্ণা-সুমাইয়ারা সানজিদাদের বিদায় দিয়ে সেমিতে কৃষ্ণা-সুমাইয়ারা অভিষেকের দুর্দান্ত সেঞ্চুরি, নিউজিল্যান্ডকে টি–টুয়েন্টি শেখাল ভারত অভিষেকের দুর্দান্ত সেঞ্চুরি, নিউজিল্যান্ডকে টি–টুয়েন্টি শেখাল ভারত উইকেট নিয়ে ওয়েস্ট ইন্ডিজকে ধাঁধায় রাখছে বাংলাদেশ উইকেট নিয়ে ওয়েস্ট ইন্ডিজকে ধাঁধায় রাখছে বাংলাদেশ ইয়ামাল কি সত্যিই পুরস্কারটি জিততে চেয়েছেন ইয়ামাল কি সত্যিই পুরস্কারটি জিততে চেয়েছেন ব্যালন ডি’অরজয়ী বন্ধু কেইনকে কোহলির অভিনন্দন ব্যালন ডি’অরজয়ী বন্ধু কেইনকে কোহলির অভিনন্দন
advertisement

টিকিটের সর্বনিম্ন মূল্য ১ হাজার টাকা, ভারতের দল নিয়ে ধোঁয়াশা

টিকিটের সর্বনিম্ন মূল্য ১ হাজার টাকা, ভারতের দল নিয়ে ধোঁয়াশা

সাফ চ্যাম্পিয়নশিপের ১৫তম আসর শুরু হতে বাকি আর মাত্র ১০ দিন। আগামী ৫ নভেম্বর ঢাকার জাতীয় স্টেডিয়ামে পর্দা উঠবে দক্ষিণ এশিয়ার ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ এই প্রতিযোগিতার...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

ধেয়ে আসছে ঝড়, ধানচাষিদের কপালে চিন্তার ভাঁজ

ধেয়ে আসছে ঝড়, ধানচাষিদের কপালে চিন্তার ভাঁজ

ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে পশ্চিমবঙ্গে ভারী বৃষ্টি ও দমকা হাওয়ার আশঙ্কায় উদ্বিগ্ন ধানচাষিরা। ফসল রক্ষায় কৃষকদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে কৃষি দপ্তর।

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

খায়রুজ্জামান লিটনসহ ৩৪ আসামির পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী নিয়োগের আদেশ

খায়রুজ্জামান লিটনসহ ৩৪ আসামির পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী নিয়োগের আদেশ
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল

মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটনসহ ৩৪ আসামির পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী নিয়োগের আদেশ দেওয়া হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–২ আজ মঙ্গলবার এই আদেশ দেন।জুলাই গণ–অভ্যুত্থানের সময় রাজশাহীতে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় করা একটি মামলার আসামি খায়রুজ্জামান লিটনসহ ৩৮ জন।

এর মধ্যে খায়রুজ্জামান লিটন, রাজশাহী মহানগর পুলিশের সাবেক কমিশনার বিপ্লব বিজয় তালুকদার, বোয়ালিয়া থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীরসহ এ মামলার ৩৪ আসামি পলাতক। তাঁদের আত্মসমর্পণ করতে ট্রাইব্যুনালের রেজিস্ট্রার কার্যালয় সংবাদপত্রে বিজ্ঞপ্তি দিয়েছে।

তারপরও আসামিরা হাজির না হওয়ায় বিচারকাজ চালিয়ে নেওয়ার জন্য আজ রাষ্ট্রনিযুক্ত আইনজীবী নিয়োগের আদেশ দিলেন ট্রাইব্যুনাল।রাজশাহী–৩ আসনের সাবেক সংসদ সদস্য আসাদুজ্জামান আসাদ, রাজশাহী মহানগর আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সাধারণ সম্পাদক ডাবলু সরকারসহ এই মামলার চার আসামি গ্রেপ্তার আছেন।এই মামলার পরবর্তী শুনানি আগামী ১৬ নভেম্বর।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন