advertisement

কুকি চুরি করে যেভাবে পাসওয়ার্ড ছাড়াই অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ নেয় প্রতারকেরা

কুকি চুরি করে যেভাবে পাসওয়ার্ড ছাড়াই অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ নেয় প্রতারকেরা
ওয়েবসাইটের কুকি থেকেই হ্যাকাররা কারও অ্যাকাউন্টে ঢুকতে পারে
ফটো কার্ড প্রিন্ট

সকালে ব্যাংক হিসাবের ব্যালান্স দেখা, বিল পরিশোধ কিংবা অনলাইনে কেনাকাটার মতো কাজে একের পর এক ওয়েবসাইটে লগইন করলেন। কাজ শেষে ল্যাপটপ বন্ধ করে অন্য কাজে ব্যস্ত হয়ে পড়লেন। কিন্তু আপনার অজান্তেই হয়তো ব্যাংক হিসাবে প্রবেশের সুযোগ পেয়ে গেছে প্রতারকেরা। আপনার লগইন সেশনের তথ্য চুরি করে তারা পাসওয়ার্ড ছাড়াই অ্যাকাউন্টে ঢুকে পড়তে পারে। সাইবার নিরাপত্তার পরিভাষায় এ ধরনের আক্রমণকে বলা হয় ‘সেশন হাইজ্যাকিং’।

আর এ কাজে ব্যবহৃত একটি কৌশল হলো কুকি চুরি। সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান নর্ডভিপিএনের প্রধান প্রযুক্তি কর্মকর্তা মারিজুস ব্রেইডিসের মতে, হ্যাকারদের অন্যতম প্রধান লক্ষ্য হয়ে উঠেছে কুকি। তাঁর প্রতিষ্ঠানের শনাক্ত করা তথ্য অনুযায়ী, গত জুন পর্যন্ত এক বছরে অনলাইনে ছড়িয়ে থাকা চুরি করা তথ্যের মধ্যে ৫ হাজার ২০০ কোটি কুকি পাওয়া গেছে।কুকি হলো ছোট আকারের তথ্য, যা কোনো ওয়েবসাইট ব্যবহারকারীর যন্ত্রে সংরক্ষণ করে।

কোনো ওয়েবসাইটে লগইন করলে ব্যবহারকারীর সেশন সচল রাখার জন্য একটি কুকি তৈরি হতে পারে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

আয়ারল্যান্ডে ড্রাইভিং থিওরি পরীক্ষার প্রস্তুতিতে বাংলা অ্যাপ ও বই আয়ারল্যান্ডে ড্রাইভিং থিওরি পরীক্ষার প্রস্তুতিতে বাংলা অ্যাপ ও বই আইজিপির ‘ক্রসফায়ার’ মন্তব্যে বিতর্ক, রাজনৈতিক দল-সংগঠনের নিন্দা আইজিপির ‘ক্রসফায়ার’ মন্তব্যে বিতর্ক, রাজনৈতিক দল-সংগঠনের নিন্দা এআইয়ের যুগে সফটওয়্যার কোয়ালিটি, বাংলাদেশের সামনে নতুন সুযোগ এআইয়ের যুগে সফটওয়্যার কোয়ালিটি, বাংলাদেশের সামনে নতুন সুযোগ
advertisement

টিকিটের সর্বনিম্ন মূল্য ১ হাজার টাকা, ভারতের দল নিয়ে ধোঁয়াশা

টিকিটের সর্বনিম্ন মূল্য ১ হাজার টাকা, ভারতের দল নিয়ে ধোঁয়াশা

সাফ চ্যাম্পিয়নশিপের ১৫তম আসর শুরু হতে বাকি আর মাত্র ১০ দিন। আগামী ৫ নভেম্বর ঢাকার জাতীয় স্টেডিয়ামে পর্দা উঠবে দক্ষিণ এশিয়ার ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ এই প্রতিযোগিতার...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

ধেয়ে আসছে ঝড়, ধানচাষিদের কপালে চিন্তার ভাঁজ

ধেয়ে আসছে ঝড়, ধানচাষিদের কপালে চিন্তার ভাঁজ

ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে পশ্চিমবঙ্গে ভারী বৃষ্টি ও দমকা হাওয়ার আশঙ্কায় উদ্বিগ্ন ধানচাষিরা। ফসল রক্ষায় কৃষকদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে কৃষি দপ্তর।

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

খায়রুজ্জামান লিটনসহ ৩৪ আসামির পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী নিয়োগের আদেশ

খায়রুজ্জামান লিটনসহ ৩৪ আসামির পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী নিয়োগের আদেশ
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল

মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটনসহ ৩৪ আসামির পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী নিয়োগের আদেশ দেওয়া হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–২ আজ মঙ্গলবার এই আদেশ দেন।জুলাই গণ–অভ্যুত্থানের সময় রাজশাহীতে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় করা একটি মামলার আসামি খায়রুজ্জামান লিটনসহ ৩৮ জন।

এর মধ্যে খায়রুজ্জামান লিটন, রাজশাহী মহানগর পুলিশের সাবেক কমিশনার বিপ্লব বিজয় তালুকদার, বোয়ালিয়া থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীরসহ এ মামলার ৩৪ আসামি পলাতক। তাঁদের আত্মসমর্পণ করতে ট্রাইব্যুনালের রেজিস্ট্রার কার্যালয় সংবাদপত্রে বিজ্ঞপ্তি দিয়েছে।

তারপরও আসামিরা হাজির না হওয়ায় বিচারকাজ চালিয়ে নেওয়ার জন্য আজ রাষ্ট্রনিযুক্ত আইনজীবী নিয়োগের আদেশ দিলেন ট্রাইব্যুনাল।রাজশাহী–৩ আসনের সাবেক সংসদ সদস্য আসাদুজ্জামান আসাদ, রাজশাহী মহানগর আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সাধারণ সম্পাদক ডাবলু সরকারসহ এই মামলার চার আসামি গ্রেপ্তার আছেন।এই মামলার পরবর্তী শুনানি আগামী ১৬ নভেম্বর।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন