‘সরকার অনুমতি দিলে প্রয়োজনে ক্রসফায়ার করা হবে’— পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের এমন বক্তব্য সরকারের জন্য বিব্রতকর বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, যে বিএনপি দীর্ঘদিন গুম ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের বিরুদ্ধে লড়াই করেছে, সেই দলের সরকার ক্ষমতায় থাকার সময় পুলিশপ্রধানের মুখে ক্রসফায়ারের কথা তাঁদের ভাবিয়ে তুলছে।
আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত বিনা মূল্যে চিকিৎসাসেবা (মেডিকেল ক্যাম্প) উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
পুলিশ বাহিনীর প্রধান সরকারের একটি অংশ উল্লেখ করে রিজভী বলেন, ‘তিনি কীভাবে ক্রসফায়ারের কথা বলেন?’ আইজিপির বক্তব্য যদি অনিচ্ছাকৃতভাবে বলা হয়ে থাকে, তাহলে বিষয়টি ভিন্ন বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা।গত ১৭ বছর বিএনপি ক্রসফায়ার, গুম, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, রক্তক্ষরণ ও ফ্যাসিবাদী দুঃশাসনের বিরুদ্ধে লড়াই করেছে বলে উল্লেখ করে রুহুল কবির রিজভী বলেন, সেই সংগ্রামের পরিণতিতে আমরা ৫ আগস্ট পেয়েছি, জুলাই পেয়েছি।
সূত্র: প্রথম আলো

সেন্টমার্টিনে নভেম্বরে রাতযাপনের বাধা কাটলো
পাঁচ বছরে ১০ লাখ কর্মসংস্থান সৃষ্টি করতে চায় সরকার: আইসিটি মন্ত্রী
২০২৭ শিক্ষাবর্ষ থেকে চতুর্থ শ্রেণিতে বাধ্যতামূলক হচ্ছে খেলাধুলার বই
ডিজিটাল খাতে পাঁচ বছরে ১০ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের
‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন