প্রথম আলোর ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘একটি ভালো কাজ’–এর অংশ হিসেবে উপজেলার ২৮টি স্থানে পাঠাগার স্থাপনের উদ্যোগ নিয়েছে চট্টগ্রামের রাউজান বন্ধুসভা।
প্রথম ধাপে ২৬ অক্টোবর নোয়াপাড়া পথেরহাট ও পাহাড়তলীর চারটি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে চারটি পাঠাগার স্থাপন ও উদ্বোধন করা হয়।প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে ফিতা কেটে এসব পাঠাগারের উদ্বোধন করেন রাউজান উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম রাহাতুল ইসলাম।
রাউজান বন্ধুসভার সভাপতি মুহাম্মদ জিয়াউর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্রথম আলোর রাউজান প্রতিনিধি এস এম ইউসুফ উদ্দিন।রাউজান বন্ধুসভার একটি ভালো কাজ।এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউএসটিসির সাবেক উপাচার্য প্রভাত চন্দ্র বড়ুয়া, বিসিসিইউএল হাসপাতালের চেয়ারম্যান শাসন রক্ষিত, সাবেক কলেজ উপাধ্যক্ষ সৈয়দ উদ্দিন আহমেদ, পাইওনিয়ার হাসপাতালের চেয়ারম্যান ডা. রাসেল ফরিদ, কসমিক হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক নজরুল ইসলাম, সাবেক ব্যাংকার মহিউদ্দিন মুকুট, প্রবাসী সংগঠক নাসিম উদ্দিন আকাশ, চুয়েট স্কুল অ্যান্ড কলেজের উপাধ্যক্ষ মুহাম্মদ মজিবুর রহমান, মেঘনা ব্যাংক শাখা ব্যবস্থাপক মুহাম্মদ বেলাল, চিকিৎসক দিদারুল আলম, রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও টিবলু কান্তি দে, পাইওনিয়ার হাসপাতালের ব্যবস্থাপক মুহাম্মদ ওসমান, জেলা গাউসিয়া কমিটির যুগ্...
সূত্র: প্রথম আলো

এবারের এইচএসসি পরীক্ষার ফলাফল জানা যাবে যেভাবে
ঢাকায় আসছেন পাকিস্তানি অভিনেতা বিল্লাল আব্বাস, তাঁকে কতটা চেনেন
জিয়াউল আহসান ও রোকেয়া প্রাচীর ‘সংশ্লিষ্টতা’, তদন্তে আরও ছয় মাস সময় পেল টাস্কফোর্স
মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধাদান কেউ ভালোভাবে নেয়নি: প্রধানমন্ত্রীর উপদেষ্টা
পশুর নদে তেলবাহী ট্যাঙ্কারের ধাক্কায় কয়লাবোঝাই কার্গো জাহাজডুবি, ১০ জন উদ্ধার

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন