advertisement

‘সিআইডি’ কারিগর বিপি মারা গেছে

‘সিআইডি’ কারিগর বিপি মারা গেছে
নির্মাতা ও প্রযোজক ব্রিজেন্দ্র পাল সিং
ফটো কার্ড প্রিন্ট

ভারতের জনপ্রিয় টেলিভিশন ধারাবাহিক ‘সিআইডি’ ও ‘আহট’-এর নির্মাতা ও প্রযোজক ব্রিজেন্দ্র পাল সিং, যিনি বিপি সিং নামেই পরিচিত, মারা গেছেন। তাঁর বয়স হয়েছিল ৭৭ বছর। আজ সকালে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন। দীর্ঘদিন ধরেই নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন এই নির্মাতা। বিপি সিংয়ের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন অভিনেতা ও চলচ্চিত্রকর্মীদের সংগঠন সিনটা–সংশ্লিষ্ট প্রতিনিধি অমিত বেহল।

প্রায় তিন দশক ধরে বিপি সিংয়ের সঙ্গে কাজ করেছেন তিনি। নির্মাতার প্রয়াণে শোক প্রকাশ করেছেন চলচ্চিত্র নির্মাতা অশোক পণ্ডিত এবং সিআইডি ধারাবাহিকের জনপ্রিয় চরিত্র দয়ার অভিনেতা দয়ানন্দ শেঠিও।‘সিআইডি’র দৃশ্য। এক্স থেকে অমিত বেহল স্মৃতিচারণা করে বলেন, ‘আহট’ ও ‘সিআইডি’র মতো আলোচিত ধারাবাহিকের মধ্য দিয়ে বিপি সিংয়ের সঙ্গে তাঁর সম্পর্ক প্রায় ৩০ বছরের। কারিগরি বিষয়ে বিপি সিংয়ের দক্ষতা ও জ্ঞান ছিল অসাধারণ।

বাইরে থেকে তাঁকে কঠোর মনে হলেও ভেতরে তিনি ছিলেন অত্যন্ত সহানুভূতিশীল ও সহযোগিতাপরায়ণ।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

যে কারণে অপমানিত হয়েছিলেন তাসরিফ খান? যে কারণে অপমানিত হয়েছিলেন তাসরিফ খান? নারী দর্শকের কাছে আদর্শ স্বামী আবু বকর কে, কতটা মিল বাস্তবের সঙ্গে নারী দর্শকের কাছে আদর্শ স্বামী আবু বকর কে, কতটা মিল বাস্তবের সঙ্গে ইমরান খানের ভারত ছাড়ার নির্দেশ স্থগিত ইমরান খানের ভারত ছাড়ার নির্দেশ স্থগিত মাঠরঙ্গ মাঠরঙ্গ ৬০ বছরেও প্রেমিক, আগুন আর গোলাপ নিয়ে হাজির শাহরুখ ৬০ বছরেও প্রেমিক, আগুন আর গোলাপ নিয়ে হাজির শাহরুখ
advertisement

কম্বোডিয়ায় নিয়ে বিক্রি করা হয়েছিল ২ বাংলাদেশি তরুণকে, ফিরে এলেন যেভাবে

কম্বোডিয়ায় নিয়ে বিক্রি করা হয়েছিল ২ বাংলাদেশি তরুণকে, ফিরে এলেন যেভাবে

ভালো চাকরির প্রলোভন দেখিয়ে দুই বাংলাদেশি তরুণকে পাচার করা হয় কম্বোডিয়ায়। পরে কেড়ে নেওয়া হয় পাসপোর্ট। পাঁচ হাজার মার্কিন ডলারের বিনিময়ে...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

এইচএসসির ফল ঘোষণা শনিবার: শিক্ষামন্ত্রী

এইচএসসির ফল ঘোষণা শনিবার: শিক্ষামন্ত্রী

এইচএসসি পরীক্ষার ফল ঘোষণার তারিখ জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন। তিনি বলেছেন, শনিবার (৩১ অক্টোবর) বেলা ১১টায় ফল ঘোষণা হতে যাচ্ছে...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

এবারের এইচএসসি পরীক্ষার ফলাফল জানা যাবে যেভাবে

এবারের এইচএসসি পরীক্ষার ফলাফল জানা যাবে যেভাবে
এক শিক্ষার্থী এইচএসসি পরীক্ষার ফলাফল দেখাচ্ছে তাঁর মাকে

এ বছরের উচ্চমাধ্যমিক (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে ৩১ অক্টোবর। ওই দিন বেলা ১১টায় রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এক অনুষ্ঠানের মাধ্যমে ফলাফল প্রকাশের কার্যক্রম উদ্বোধন করা হবে। উদ্বোধনের সঙ্গে সঙ্গে ফলাফল নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এবং অনলাইনে একযোগে প্রকাশিত হবে।

আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির পক্ষ থেকে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় বোর্ড প্রকাশিত ফলাফল সংশ্লিষ্ট সব শিক্ষাপ্রতিষ্ঠানকে https://eduboardresults.gov.bd এবং https://educationboardresults.gov.bd ওয়েবসাইটের মাধ্যমে সংগ্রহ করতে হবে।

সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে অনলাইনের মাধ্যমে ফলাফল ডাউনলোড করে প্রকাশ করার জন্য ওই ওয়েবসাইটের রেজাল্ট কর্নারে ক্লিক করে বোর্ড ও প্রতিষ্ঠানের ইআইআইএনের (প্রতিষ্ঠানের পরিচিতি নম্বর) মাধ্যমে ফলাফল ডাউনলোড করার পরামর্শ দিয়েছে বোর্ড।২১ বছরে এইচএসসিতে সর্বনিম্ন পাস: শিক্ষায় ‘গলদ’ না অন্য কিছুপরীক্ষার্থীরা শিক্ষা বোর্ডগুলোর কমন ওয়েবসাইট ও সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের ওয়েবসাইটের মাধ্যমে ফলাফল সংগ্রহ করতে পারবেন।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন