‘ইশক মুর্শিদ’ ও ‘মেরি জিন্দেগি হ্যায় তু’ নাটকের সুবাদে বাংলাদেশের দর্শকদের কাছে জনপ্রিয়তা পান পাকিস্তানের অভিনেতা বিল্লাল আব্বাস খান। প্রথমবারের মতো ঢাকায় আসছেন তিনি। ১০ ছবিতে জেনে নেওয়া যাক অভিনেতা সম্পর্কে কিছু তথ্য—১৯৯৩ সালের ৪ জুন পাকিস্তানের করাচিতে জন্ম বিল্লাল আব্বাস খানের। অভিনয়ে আসার আগে তাঁর জীবন ছিল অন্য পথে। তিনি করাচির ইন্ডাস ভ্যালি স্কুল অব আর্ট অ্যান্ড আর্কিটেকচারে পড়াশোনা করেন।
অভিনয়ের প্রতি আগ্রহ থেকেই পরে অভিনয়বিষয়ক প্রশিক্ষণ নেন। ২০১৬ সালে টেলিভিশন নাটকের মাধ্যমে পেশাদার অভিনয় শুরু করেন তিনি। অভিনেতার ইনস্টাগ্রাম থেকে বিল্লাল পাকিস্তানের টেলিভিশন নাটকের অন্যতম পরিচিত তরুণ অভিনেতা। তাঁর ক্যারিয়ারের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো, একই ধরনের চরিত্রে আটকে না থাকা। কখনো প্রেমিক, কখনো প্রতিশোধপরায়ণ বা নৈতিকভাবে জটিল এক মানুষ, আবার কখনো সরল ও হাস্যরসাত্মক চরিত্রে অভিনয় করেছেন তিনি।
অভিনেতার ইনস্টাগ্রাম থেকে বিল্লালের জনপ্রিয়তার কথা উঠলে প্রথমেই আসে ‘ইশক মুর্শিদ’-এর নাম।
সূত্র: প্রথম আলো

পিস্তল ঠেকিয়ে ২৫ লাখ টাকা ছিনতাই, ‘ব্যাগ দে, নাইলে গুলি করে দেব’
বিএনপির এমপির ছেলেকে গ্রেপ্তার দেখাল পুলিশ
চট্টগ্রামের মুরাদপুরে শান্তা লাইফ ইনস্যুরেন্সের নতুন আঞ্চলিক কার্যালয়
লুলার জয়ে ব্রাজিলের মুদ্রার দরপতন, শেয়ারবাজারে ধস
‘নন্দিত নরকে’: মধ্যবিত্ত পরিবারের গল্পে মানবজীবনের বেদনা

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন