advertisement

আয়ারল্যান্ডে ড্রাইভিং থিওরি পরীক্ষার প্রস্তুতিতে বাংলা অ্যাপ ও বই

আয়ারল্যান্ডে ড্রাইভিং থিওরি পরীক্ষার প্রস্তুতিতে বাংলা অ্যাপ ও বই
আয়ারল্যান্ডের ড্রাইভিং পরীক্ষার প্রস্তুতির জন্য বাংলা অ্যাপ ও বই
ফটো কার্ড প্রিন্ট

আয়ারল্যান্ডে বসবাসরত বাংলাভাষীদের ড্রাইভিং থিওরি পরীক্ষার প্রস্তুতি সহজ করতে বাংলা ভাষায় প্রকাশিত হয়েছে ‘আইরিশ রোড রুলস’ বই। একই নামে চালু হয়েছে একটি মোবাইল অ্যাপ। বই ও অ্যাপের মাধ্যমে ইংরেজি প্রশ্নের অর্থ বাংলায় বুঝে আইরিশ সড়ক আইন, ট্রাফিক সাইন এবং সড়ক ব্যবহারের নিয়মকানুন সম্পর্কে শেখার সুযোগ তৈরি হয়েছে। বইটি লিখেছেন ও অ্যাপ তৈরি করেছেন আয়ারল্যান্ডপ্রবাসী লেখক সাদিয়া ইসলাম ইরা।

প্রযুক্তিপ্রতিষ্ঠান ইরা টেক লিমিটেডের উদ্যোগে তৈরি আইরিশ রোড রুলস অ্যাপটি আইফোন ও অ্যান্ড্রয়েড ফোন ব্যবহারকারীদের জন্য প্রকাশ করা হয়েছে।আয়ারল্যান্ডে ড্রাইভিং লাইসেন্স পাওয়ার প্রক্রিয়ায় থিওরি বা তত্ত্বীয় পরীক্ষা একটি গুরুত্বপূর্ণ ধাপ। এ পরীক্ষার প্রস্তুতি নিতে গিয়ে অনেক বাংলাভাষীকে ইংরেজি প্রশ্নের অর্থ বোঝা, সড়কসংক্রান্ত পরিভাষা শেখা এবং বিভিন্ন ট্রাফিক নিয়ম আয়ত্ত করার ক্ষেত্রে সমস্যায় পড়তে হয়।

বিশেষ করে নতুন অভিবাসী ও ইংরেজিতে তুলনামূলক কম দক্ষ ব্যক্তিদের জন্য বিষয়গুলো বুঝে প্রস্তুতি নেওয়া কঠিন হতে পারে।এই বাস্তবতা বিবেচনায় রেখে বই ও অ্যাপটি প্রকাশ করা হয়েছে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

আইজিপির ‘ক্রসফায়ার’ মন্তব্যে বিতর্ক, রাজনৈতিক দল-সংগঠনের নিন্দা আইজিপির ‘ক্রসফায়ার’ মন্তব্যে বিতর্ক, রাজনৈতিক দল-সংগঠনের নিন্দা এআইয়ের যুগে সফটওয়্যার কোয়ালিটি, বাংলাদেশের সামনে নতুন সুযোগ এআইয়ের যুগে সফটওয়্যার কোয়ালিটি, বাংলাদেশের সামনে নতুন সুযোগ
advertisement

ট্রাম্পের গলফ প্রকল্পে গাছ কাটা থামিয়ে দিলেন আদালত

ট্রাম্পের গলফ প্রকল্পে গাছ কাটা থামিয়ে দিলেন আদালত

একই সঙ্গে পার্কের কোনো অংশ বন্ধ করা কিংবা সেখানে বড় ধরনের পরিবর্তন আনার আগে আদালত ও মামলার বাদীপক্ষকে অন্তত ১০ কর্মদিবস আগে জানাতে হবে...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

বাংলাদেশ পুলিশের আধুনিকায়নে সহায়তা দেবে চীন

বাংলাদেশ পুলিশের আধুনিকায়নে সহায়তা দেবে চীন

বাংলাদেশ পুলিশের প্রযুক্তিগত আধুনিকায়ন, প্রশিক্ষণ ও সামগ্রিক সক্ষমতা বৃদ্ধিতে সহায়তার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে চীন সরকার। মঙ্গলবার (২৭ অক্টোবর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

পরিবার একটু সচেতন ও সহানুভূতিশীল হলে সন্তান ভুল পথে যাওয়ার সম্ভাবনা কম থাকে

পরিবার একটু সচেতন ও সহানুভূতিশীল হলে সন্তান ভুল পথে যাওয়ার সম্ভাবনা কম থাকে
পরামর্শ প্রদান করেন মানসিক রোগ বিশেষজ্ঞ অধ্যাপক মেখলা সরকার ও বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মনোরোগবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক ডা. সরদার আতিক।

প্রথম আলো ট্রাস্টের একটি আয়োজন বিনা মূল্যে মাদকবিরোধী পরামর্শ সহায়তা সভা। এ আয়োজনের আওতায় গত ২৯ নভেম্বর প্রথম আলোর কার্যালয় কারওয়ান বাজারে ১৭৩তম পরামর্শ সহায়তা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত থেকে পরামর্শ প্রদান করেন মানসিক রোগ বিশেষজ্ঞ অধ্যাপক মেখলা সরকার ও বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মনোরোগবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক ডা. সরদার আতিক।

‘আমাকে কেউ বোঝে না (মা-বাবার সঙ্গে সন্তানের মনের দূরত্ব)’—এই বিষয়ের ওপর পরামর্শ দেন বিশেষজ্ঞগণ। উক্ত আলোচনা থেকে একটি পরামর্শ তুলে ধরা হলো।সন্তানের বয়ঃসন্ধিকাল বিষয়ে অধ্যাপক মেখলা সরকার বলেন, বয়ঃসন্ধিকালমানুষের জীবনে এক বিরাট পরিবর্তনের সময়।

এ সময় শারীরিক ও মানসিক পরিবর্তনের পাশাপাশি কিশোর-কিশোরীদের মনে নানামুখী কৌতূহল, বিভ্রান্তি ও আবেগের ওঠানামা কাজ করে।‘ তাঁর এই বক্তব্যের আলোকে কিছু দিক বিশেষভাবে বিবেচনা করা যায় যেমন-আবেগীয় সংবেদনশীলতা ও সুরক্ষা: যেসব শিশুর মধ্যে মানসিক নাজুকতা বা সংবেদনশীলতা বেশি থাকে, তারা পরিবেশের যেকোনো নেতিবাচক প্রভাব বা মানসিক চাপ খুব দ্রুত নিজের মধ্যে টেনে নেয়।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন