‘শিক্ষার বারোটা বাজিয়ে ছাড়বেন আপনারা! আমরা অলরেডি থানায় লিখিত দরখাস্ত দিয়ে এসেছি। এখনই যদি এই আসর বন্ধ না হয়, তবে এলাকার শান্তিতে আগুন জ্বলে উঠবে!’শীতের এক পড়ন্ত বিকেল। পাড়ার ক্লাবের টিনের ঘরে দারুণ এক কাণ্ড ঘটানোর প্রস্তুতি চলছিল। তরুণরা মিলে ঠিক করেছিল, আগামী শুক্রবার বার্ষিক বনভোজনে একটা ছোটখাটো হাসির নাটক মঞ্চস্থ করা হবে। খাতার পাতায় স্ক্রিপ্ট লেখা শেষ, রিহার্সালও শুরু হয়ে গেছে।
সংলাপ আর হারমোনিয়ামের টুংটাং শব্দে ক্লাবঘরটা তখন বেশ জমজমাট। নাটকে খলনায়কের সংলাপ চলছে, এমন সময় ক্লাবের দরজায় হাজির হলেন এলাকার স্বঘোষিত ‘নীতি ও সমাজ রক্ষা কমিটি’র প্রধান মকবুল ভাই ও তাঁর দুই বিশ্বস্ত সাগরেদ।মকবুল ভাইয়ের কপালে তখন চিন্তার সাতটি ভাঁজ। তিনি পকেট থেকে একটা খাতা বের করে গম্ভীর গলায় ঘোষণা করলেন, ‘থামুন! বন্ধ করুন এই বাদ্যযন্ত্র!’পরিচালক তেজি যুবা রোমেল অবাক হয়ে বলল, ‘কেন, মকবুল ভাই?
আমরা তো নাটকের প্র্যাকটিস করছি!’মকবুল ভাই চোখ গোল গোল করে বললেন, ‘নাটকের নামে সমাজে যে মহাবিপদের বীজ বপন করা হচ্ছে, তা কি আপনারা বোঝেন?
সূত্র: প্রথম আলো

‘স্বামীকে ভালোবাসি, তাতে সমস্যা কোথায়?’ কাদের ওপর চটলেন রাশমিকা
নিশো–তমার ‘খলনায়ক’–এ মেহজাবীনও, চরিত্রটি কি ...
রায়ট কারের সুবিধা
দুর্গাপূজার ছবি শেয়ার করে কোন বিশেষ স্মৃতি মনে করলেন হৃদি শেখ?
ফুলের তোড়া হাতে কার অপেক্ষায় তটিনী, দেখুন ১২টি ছবি

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন