advertisement

রায়ট কারের সুবিধা

রায়ট কারের সুবিধা
ফটো কার্ড প্রিন্ট

রাজধানীর বাজারে এখন হীরা-মুক্তা বাদ দিয়ে সবচেয়ে হট আইটেম ‘রায়ট কার’ বা সাঁজোয়া যান!এক হাজার পিস রায়ট কার কেনার বিশাল ধুম পড়েছে। প্রতিটির দাম মাত্র সোয়া দুই কোটি টাকা! শুনে সাধারণ মানুষের হার্টবিট বাড়লেও নীতিনির্ধারকদের বাজেটে তো আর টান পড়েনি। তাই বেশ আয়েশ করেই চলছে এই মেগা প্রজেক্ট।গাড়ির স্পেশালিটি শুনলে যেকোনো সচেতন নাগরিকের চোখ কপালে উঠবে।

ভেতরে বুলেটপ্রুফ গ্লাস, স্পেশাল এয়ারকন্ডিশনের পাশাপাশি এতে যুক্ত করা হয়েছে বিশেষ ‘জনতা তাড়ানো’ হর্ন।সেই হর্ন বাজলেই নাকি মানুষ নিমেষেই উত্তেজনা ভুলে সোজা বাড়ি গিয়ে মায়ের হাতের গরম খিচুড়ি খাওয়ার জন্য বায়না ধরবে!গবেষণায় আরও প্রমাণিত হয়েছে, এই গাড়ির উপস্থিতি মাত্রই মানুষের মাথা ঠান্ডা হয়ে মুখে একধরনের মায়াবী হাসি ফুটে ওঠে। এর কারণ বিশেষ রং।

গাড়ির রং দেখলেই মানুষের মনে শান্তি নেমে আসে।সরকার এই ধারণা সম্ভবত ‘The Perfume’ সিনেমা থেকে পেয়েছে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

এক পণ্ড হওয়া নাটকের গল্প এক পণ্ড হওয়া নাটকের গল্প নিশো–তমার ‘খলনায়ক’–এ মেহজাবীনও, চরিত্রটি কি ... নিশো–তমার ‘খলনায়ক’–এ মেহজাবীনও, চরিত্রটি কি ... দুর্গাপূজার ছবি শেয়ার করে কোন বিশেষ স্মৃতি মনে করলেন হৃদি শেখ? দুর্গাপূজার ছবি শেয়ার করে কোন বিশেষ স্মৃতি মনে করলেন হৃদি শেখ? ফুলের তোড়া হাতে কার অপেক্ষায় তটিনী, দেখুন ১২টি ছবি ফুলের তোড়া হাতে কার অপেক্ষায় তটিনী, দেখুন ১২টি ছবি তামিল সিনেমায় নতুন ইতিহাস গড়লেন রজনীকান্ত তামিল সিনেমায় নতুন ইতিহাস গড়লেন রজনীকান্ত
advertisement

সবুজের সান্নিধ্য পেতে আলুটিলায়

সবুজের সান্নিধ্য পেতে আলুটিলায়
পাহাড়ের সবুজ মনোরম দৃশ্য উপভোগ করছেন এক পর্যটক

প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা খাগড়াছড়ির অন্যতম পরিচিত পর্যটনকেন্দ্র আলুটিলা। স্থানীয় পর্যটনের একটি আকর্ষণীয় স্থান। পাহাড়ি পরিবেশের সান্নিধ্য পেতে দেশের বিভিন্ন এলাকা থেকে এখানে আসেন ভ্রমণপিপাসুরা। পর্যটকদের এমন উপস্থিতিতে প্রতিদিন বিকেলে মুখর হয়ে ওঠে আলুটিলা পর্যটনকেন্দ্র।পাহাড়ের সবুজ মনোরম দৃশ্য উপভোগ করছেন এক পর্যটক পরিবার-পরিজন ও বন্ধুদের সঙ্গে সময় কাটাতেও অনেকে বেছে নেন এই স্থান।

ঝুলন্ত সেতুতে হেঁটে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছেন বিভিন্ন বয়সী পর্যটক হলুদ ফুলের পাশে দাঁড়িয়ে ছবি তুলছেন পর্যটকেরা পরিবারের সবাই মিলে ঘুরতে এসেছেন বিশেষ করে সরকারি ছুটি ও সাপ্তাহিক ছুটির দিনগুলোতে পর্যটকদের সমাগম বেশি দেখা যায়।

পর্যটনকেন্দ্রের দোকানগুলো থেকে কেনাকাটা সারছেন দর্শনার্থীরা বিকেল গড়ানোর সঙ্গে সঙ্গে বাড়তে থাকে দর্শনার্থীর উপস্থিতি সবুজের মাঝের সুন্দর মুহূর্তকে ক্যামেরাবন্দি করে রাখার চেষ্টা পরিবারের সদস্যদের ছবি তুলছেন এক নারী পাহাড়ের পটভূমিতে একসঙ্গে ছবি তুলে ভ্রমণের মুহূর্ত স্মরণীয় করে রাখছেন চার বন্ধু

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

৯০০ টাকায় লাগিয়েছিলেন দুটি গাছ, এখন বছরে বিক্রি ৩২ লাখ টাকা

৯০০ টাকায় লাগিয়েছিলেন দুটি গাছ, এখন বছরে বিক্রি ৩২ লাখ টাকা

৯০০ টাকার দুটি মালটা গাছ দিয়ে যাত্রা শুরু করে, খামার থেকে এখন বছরে প্রায় ৩২ লাখ টাকা বিক্রি করছেন ফারুক। কিন্তু কিভাবে গড়ে তুললেন এই বিশাল খামার। বিস্তারিত ভিডিও প্রতিবেদনে...

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

সৌদি-হুতি যুদ্ধে বাংলাদেশের শ্রমিক কেন আলোচনার কেন্দ্রে

সৌদি-হুতি যুদ্ধে বাংলাদেশের শ্রমিক কেন আলোচনার কেন্দ্রে
সৌদি আরবের রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুতিদের হামলার পর ধোঁয়া দেখা যাচ্ছে

সৌদি আরবের কোনো তেল স্থাপনায় আগুন লাগলে তার উত্তাপ শুধু আরব উপদ্বীপে আটকে থাকে না। বাংলাদেশের একটি গ্রামের সংসারেও তা পৌঁছাতে পারে, জ্বালানির বাড়তি দাম হয়ে, সৌদিপ্রবাসী সন্তানের বেতন বন্ধ হওয়ার সংবাদ হয়ে, কিংবা ঋণ করে বিদেশ যাওয়ার স্বপ্ন ভেঙে যাওয়ার মধ্য দিয়ে। আন্তর্জাতিক সম্পর্ক আসলে এই দূরের ঘটনাগুলোর সঙ্গে আমাদের জীবনের সংযোগ বোঝার বিদ্যা।

আর নিরাপত্তার প্রশ্ন হলো, সেই সংযোগের মধ্যে রাষ্ট্র ও মানুষ কতটা সুরক্ষিত।২০২৬ সালের অক্টোবরের হুতি-সৌদি সংঘাত এই সম্পর্ককে আবার সামনে এনেছে। বিষয়টি আর সীমান্তের দুই পাশের লড়াই নয়; এর সঙ্গে যুক্ত হয়েছে আঞ্চলিক শক্তির প্রতিযোগিতা, বিশ্ববাণিজ্য ও মানুষের জীবিকা।ধর্মের মিল কেন রাজনৈতিক ঐক্য নয়প্রথমে একটি পার্থক্য পরিষ্কার করা দরকার।

সৌদি আরব একটি রাষ্ট্র, হুতিরা ইয়েমেনের একটি সশস্ত্র রাজনৈতিক আন্দোলন, যাদের আনুষ্ঠানিক নাম আনসার আল্লাহ।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন