স্বপ্নটা বুনে দিয়েছিল অস্ট্রেলিয়ার বিপক্ষে ডারউইনে টেস্ট জয়। বাংলাদেশের সামনে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলার সমীকরণ স্পষ্ট হয়ে গিয়েছিল তখনই। ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজ আর ইংল্যান্ডের বিপক্ষে ৪ টেস্ট জিতলেই ফাইনালের সমীকরণে ভালোভাবে টিকে থাকবে তারা।নভেম্বরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তাদের মাটিতে একটা টেস্ট ড্র করতে পারলে সম্ভাবনা বাড়বে আরও।
এখন তাই সাদা পোশাকে বাংলাদেশ মাঠে নামলেই এসে যায় টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের প্রসঙ্গ। আজ মিরপুরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজপূর্ব সংবাদ সম্মেলনেও বারবার সেটি এল। কিন্তু অধিনায়ক নাজমুল হোসেন জানালেন, তাঁর দৃষ্টি এখনই অত দূরে নয়।টেস্টের আগের দিন ব্যথা পেলেন মুশফিক, খেলতে তৈরি লিটনটেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল তো দূর, নাজমুলের ভাবনায় নাকি এখন ৫ নভেম্বর থেকে শুরু হতে যাওয়া সিলেট টেস্টটাও নেই।
তিনি আপাতত তাকিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে কাল থেকে শুরু প্রথম টেস্টের দিকে, ‘সত্যি বলতে কি একদমই ভাবিনি (ফাইনাল খেলতে কী করতে হবে, তা নিয়ে)।
সূত্র: প্রথম আলো

মাও সে–তুংকে নিয়ে ‘রসিকতা’, চীনে বিপাকে এমবাপ্পে
গেম অব থ্রোনসের ‘সানসা স্টার্ক’ এবং আরও যে তারকারা ছিলেন লন্ডনের রাতে
টেস্টের আগের দিন ব্যথা পেলেন মুশফিক, খেলতে তৈরি লিটন
হার না–মানা এক রানির বার্সেলোনা থেকে লন্ডন জয়

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন