দেশের টেলিকম খাতের শীর্ষ কোম্পানি গ্রামীণফোনের (জিপি) মুনাফা ৯২ কোটি টাকা কমে গেছে। চলতি বছরের প্রথম ৯ মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর) কোম্পানিটি মুনাফা করেছে ২ হাজার ১৭২ কোটি টাকা। গত বছরের একই সময়ে মুনাফার পরিমাণ ছিল ২ হাজার ২৬৪ কোটি টাকা। সেই হিসাবে এক বছরের ব্যবধানে জিপির মুনাফা কমেছে ৪ শতাংশের বেশি। কোম্পানিটির তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন থেকে এ তথ্য পাওয়া গেছে।
গতকাল সোমবার অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভায় এই আর্থিক প্রতিবেদন চূড়ান্ত করা হয়। সভা শেষে কোম্পানিটির ওয়েবসাইটে তা প্রকাশ করা হয়েছে। তাতে দেখা যায়, গত বছরের চেয়ে জিপির ব্যবসাও কমেছে। এ কারণে মুনাফাও কমে গেছে।আর্থিক প্রতিবেদনের তথ্যানুযায়ী, চলতি বছরের প্রথম ৯ মাসে জিপি ব্যবসা করেছে ১১ হাজার ৭৫৬ কোটি টাকার। গত বছরের একই সময়ে কোম্পানিটি ব্যবসা করেছিল ১১ হাজার ৯৪৮ কোটি টাকার।
সেই হিসাবে এক বছরের ব্যবধানে জিপির ব্যবসা কমেছে ১৯২ কোটি টাকার বা দেড় শতাংশের বেশি।
সূত্র: প্রথম আলো

এক দশকে জাপানে রপ্তানি বেড়েছে ৩৫%, আমদানি ১০%
খায়েরুজ্জামান মজুমদার আরও এক বছরের জন্য অর্থসচিব
বন্ধ হয়ে গেল রাজধানীর কর্ণফুলী গার্ডেন সিটি
ভারপ্রাপ্ত চেয়ারম্যান থেকে এনবিআরের চেয়ারম্যান হলেন আহসান হাবিব
রাজধানীর কর্ণফুলী গার্ডেন সিটি বন্ধ হয়ে গেল, কারণ কী

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন