advertisement

টেস্টের আগের দিন ব্যথা পেলেন মুশফিক, খেলতে তৈরি লিটন

টেস্টের আগের দিন ব্যথা পেলেন মুশফিক, খেলতে তৈরি লিটন
আজ নেটে ব্যাটিং করতে গিয়ে আঙুলে চোট পেয়েছেন মুশফিক।
ফটো কার্ড প্রিন্ট

মূল মাঠে হালকা গা গরম আর ফিল্ডিং অনুশীলনের পর বাংলাদেশ দলের ক্রিকেটাররা গিয়েছিলেন একাডেমি মাঠে। সেখানে আলাদা তিনটি নেটে ব্যাটিং করছিলেন মুশফিকুর রহিম, তানজিদ হাসান ও তাওহিদ হৃদয়।এর মধ্যেই নেট বোলারের একটি বাউন্সার এসে লাগে মুশফিকের আঙুলে। ব্যথায় সঙ্গে সঙ্গেই নেটের পাশে বসে পড়েন তিনি। একটু পর নেট ছেড়ে বেরিয়ে এসে চেয়ারে বসেন।

সেখানেই জাতীয় দলের ফিজিও বায়েজীদুল ইসলামের তত্ত্বাবধানে শুশ্রুষা চলে তাঁর।তাঁকে লম্বা সময় ব্যথায় কাতরাতেও দেখা গেছে। পরে তিনি আর ব্যাটিং করেননি। মিনিট বিশেক একাডেমি মাঠে শুশ্রুষা শেষে ডানহাতের তজর্নীতেে টেপ পেঁচিয়ে ফিরে গেছেন ড্রেসিংরুমে। তাঁর ব্যথা কতটা গুরুতর, তা অবশ্য এখনও জানা যায়নি।আঙুলে ব্যথা পেয়েছেন মুশফিক। ব্যথা পেয়ে নেট ছেড়ে বেরিয়ে আসেনঘটনাটা আজ বাংলাদেশ দলের অনুশীলনে।

মুশফিক ব্যথা পাওয়ার কিছুক্ষণ পরই নেটে উইকেটকিপিং করেছেন লিটন দাস।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

মাও সে–তুংকে নিয়ে ‘রসিকতা’, চীনে বিপাকে এমবাপ্পে মাও সে–তুংকে নিয়ে ‘রসিকতা’, চীনে বিপাকে এমবাপ্পে গেম অব থ্রোনসের ‘সানসা স্টার্ক’ এবং আরও যে তারকারা ছিলেন লন্ডনের রাতে গেম অব থ্রোনসের ‘সানসা স্টার্ক’ এবং আরও যে তারকারা ছিলেন লন্ডনের রাতে হার না–মানা এক রানির বার্সেলোনা থেকে লন্ডন জয় হার না–মানা এক রানির বার্সেলোনা থেকে লন্ডন জয় ব্যালন ডি’অর জিতলেন হ্যারি কেইন ব্যালন ডি’অর জিতলেন হ্যারি কেইন মেসি এবার ব্যালন ডি’অরে পঞ্চম, অন্যরা কে কত নম্বরে মেসি এবার ব্যালন ডি’অরে পঞ্চম, অন্যরা কে কত নম্বরে
advertisement

ট্রাম্পের গলফ প্রকল্পে গাছ কাটা থামিয়ে দিলেন আদালত

ট্রাম্পের গলফ প্রকল্পে গাছ কাটা থামিয়ে দিলেন আদালত

একই সঙ্গে পার্কের কোনো অংশ বন্ধ করা কিংবা সেখানে বড় ধরনের পরিবর্তন আনার আগে আদালত ও মামলার বাদীপক্ষকে অন্তত ১০ কর্মদিবস আগে জানাতে হবে...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

বাংলাদেশ পুলিশের আধুনিকায়নে সহায়তা দেবে চীন

বাংলাদেশ পুলিশের আধুনিকায়নে সহায়তা দেবে চীন

বাংলাদেশ পুলিশের প্রযুক্তিগত আধুনিকায়ন, প্রশিক্ষণ ও সামগ্রিক সক্ষমতা বৃদ্ধিতে সহায়তার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে চীন সরকার। মঙ্গলবার (২৭ অক্টোবর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

পরিবার একটু সচেতন ও সহানুভূতিশীল হলে সন্তান ভুল পথে যাওয়ার সম্ভাবনা কম থাকে

পরিবার একটু সচেতন ও সহানুভূতিশীল হলে সন্তান ভুল পথে যাওয়ার সম্ভাবনা কম থাকে
পরামর্শ প্রদান করেন মানসিক রোগ বিশেষজ্ঞ অধ্যাপক মেখলা সরকার ও বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মনোরোগবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক ডা. সরদার আতিক।

প্রথম আলো ট্রাস্টের একটি আয়োজন বিনা মূল্যে মাদকবিরোধী পরামর্শ সহায়তা সভা। এ আয়োজনের আওতায় গত ২৯ নভেম্বর প্রথম আলোর কার্যালয় কারওয়ান বাজারে ১৭৩তম পরামর্শ সহায়তা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত থেকে পরামর্শ প্রদান করেন মানসিক রোগ বিশেষজ্ঞ অধ্যাপক মেখলা সরকার ও বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মনোরোগবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক ডা. সরদার আতিক।

‘আমাকে কেউ বোঝে না (মা-বাবার সঙ্গে সন্তানের মনের দূরত্ব)’—এই বিষয়ের ওপর পরামর্শ দেন বিশেষজ্ঞগণ। উক্ত আলোচনা থেকে একটি পরামর্শ তুলে ধরা হলো।সন্তানের বয়ঃসন্ধিকাল বিষয়ে অধ্যাপক মেখলা সরকার বলেন, বয়ঃসন্ধিকালমানুষের জীবনে এক বিরাট পরিবর্তনের সময়।

এ সময় শারীরিক ও মানসিক পরিবর্তনের পাশাপাশি কিশোর-কিশোরীদের মনে নানামুখী কৌতূহল, বিভ্রান্তি ও আবেগের ওঠানামা কাজ করে।‘ তাঁর এই বক্তব্যের আলোকে কিছু দিক বিশেষভাবে বিবেচনা করা যায় যেমন-আবেগীয় সংবেদনশীলতা ও সুরক্ষা: যেসব শিশুর মধ্যে মানসিক নাজুকতা বা সংবেদনশীলতা বেশি থাকে, তারা পরিবেশের যেকোনো নেতিবাচক প্রভাব বা মানসিক চাপ খুব দ্রুত নিজের মধ্যে টেনে নেয়।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন