ফুটবল মাঠে তাঁর পায়ের জাদুতে মুগ্ধ চীনের লাখ লাখ মানুষ। ভালোবেসে একটা ডাকনামও দিয়েছেন তাঁরা, ‘গুইগুই’। বাংলায় যার অর্থ ‘কচ্ছপ’। জনপ্রিয় কার্টুন চরিত্র ‘টিনএজ মিউট্যান্ট নিনজা টার্টলস’ নিয়ে তৈরি একটি মিম থেকেই কিলিয়ান এমবাপ্পের এই নাম।সেই এমবাপ্পেই এখন চীনে বিতর্কের কেন্দ্রে। কারণ, ইন্টারনেটে ছড়িয়ে পড়া একটি ভিডিও। সেখানে চীনের সাবেক নেতা মাও সে–তুংকে নিয়ে আপাতদৃষ্টিতে রসিকতা করতে দেখা গেছে ফরাসি তারকাকে।
আর তাতেই চটেছে চীনারা।
পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে দেশটির দুটি বড় প্রতিষ্ঠান এমবাপ্পের সঙ্গে সব ধরনের বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করেছে।এমবাপ্পে ১০, রাফিনিয়া ৮—রিয়াল–বার্সার কে কত নম্বর পেলেনআজ এমবাপ্পের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছে চীনের পানীয় প্রস্তুতকারক প্রতিষ্ঠান ডংপেং ও দেশটির বৃহত্তম দুগ্ধজাত পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান মেংনিউ।ডংপেং এক বিবৃতিতে বলেছে, ‘জাতীয় অনুভূতিতে আঘাত করে, এমন যেকোনো আচরণের কঠোর বিরোধিতা করে আমাদের প্রতিষ্ঠান।
সূত্র: প্রথম আলো

ব্যালন ডি’অরজয়ী বন্ধু কেইনকে কোহলির অভিনন্দন
সবার অপেক্ষাই আনন্দ টেস্ট অধিনায়কের
ফাইনাল দূরের কথা, সিলেট টেস্টও ভাবনায় নেই নাজমুলের
গেম অব থ্রোনসের ‘সানসা স্টার্ক’ এবং আরও যে তারকারা ছিলেন লন্ডনের রাতে
টেস্টের আগের দিন ব্যথা পেলেন মুশফিক, খেলতে তৈরি লিটন

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন