একজনের হাতে ক্রিকেট ব্যাট, অন্যজনের পায়ে বল। একজন ভারতের ক্রিকেটের মহাতারকা, অন্যজন ইংল্যান্ডের ফুটবল অধিনায়ক। খেলার মাঠ আলাদা, দেশও আলাদা। কিন্তু বিরাট কোহলি আর হ্যারি কেইনের বন্ধুত্বে এসব কোনো বাধা নয়। তাই ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কার ব্যালন ডি’অর জয়ের পর কেইনকে অভিনন্দন জানাতে দেরি করেননি কোহলি।এর আগে গত বছর বন্ধু কোহলি প্রথমবারের মতো আইপিএল জেতার পর তাঁকে অভিনন্দন জানিয়েছিলেন কেইন।
সেই কেইন গতকাল রাতে জিতেছেন ২০২৬ সালের ব্যালন ডি’অর। বায়ার্ন মিউনিখের ইংলিশ স্ট্রাইকার পেছনে ফেলেছেন রিয়াল মাদ্রিদের কিলিয়ান এমবাপ্পে ও বার্সেলোনার লামিনে ইয়ামালকে। ২০০১ সালে মাইকেল ওয়েনের পর প্রথম ইংলিশ ফুটবলার হিসেবে এই পুরস্কার জিতলেন কেইন।দেড় যুগ পর আইপিএলজয়ী কোহলিকে ১৫ বছর পর ট্রফিজয়ী কেইনের শুভেচ্ছা এবারের ব্যালন ডি’অরের লড়াইয়ে কেইনের পক্ষে কথা বলেছে তাঁর দুর্দান্ত পরিসংখ্যান।
গত মৌসুমে বায়ার্ন মিউনিখ ও ইংল্যান্ডের হয়ে ৬৫ ম্যাচে করেছেন ৭৩ গোল।
সূত্র: প্রথম আলো

সবার অপেক্ষাই আনন্দ টেস্ট অধিনায়কের
মাও সে–তুংকে নিয়ে ‘রসিকতা’, চীনে বিপাকে এমবাপ্পে
ফাইনাল দূরের কথা, সিলেট টেস্টও ভাবনায় নেই নাজমুলের
গেম অব থ্রোনসের ‘সানসা স্টার্ক’ এবং আরও যে তারকারা ছিলেন লন্ডনের রাতে
টেস্টের আগের দিন ব্যথা পেলেন মুশফিক, খেলতে তৈরি লিটন

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন